১১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

২ পুরুষের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরলেন স্বামী

অনলাইন ডেস্ক : সামান্য কথা কাটাকাটি থেকে মনোমালিন্য, অশান্তি। আর এরই জেরে রাগে বাড়ি ছেড়েছিল স্ত্রী। পরে একাধিকবার বোঝানোর পরও স্ত্রী আর বাড়ি ফেরেননি। তখন থেকেই মনে বাসা বেঁধেছিল সন্দেহ। শেষমেশ হোটেল রুমে হানা দিয়ে স্ত্রীকে হাতেনাতে ধরলেন চিকিৎসক স্বামী।

একজন নয়, দুইজন পুরুষের সঙ্গে হোটেলের বাথরুমে আপত্তিকর অবস্থায় স্ত্রীকে দেখতে পান স্বামী। স্ত্রীকে এমন অবস্থায় দেখে লজ্জায়, অপমানে নিজেকে ঠিক রাখতে পারেননি স্বামী। ওই দুই যুবকের সঙ্গে তার হাতাহাতি-মারামারি বেঁধে যায়।

পরে বিষয়টি গড়ায় থানা-পুলিশ পর্যন্ত। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কাসগঞ্জের একটি হোটেলে। ওই স্বামী-স্ত্রী দুজনই পেশায় চিকিৎসক।

শনিবার (১১ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ফ্রি প্রেস জার্নাল।

সংবাদমাধ্যম বলছে, নানা ঘটনায় নিত্যদিনই বাড়িতে অশান্তি লেগে থাকত। একদিন হঠাৎ রাগে বাড়ি ছেড়ে দেন স্ত্রী। অনেক বোঝানোর পরও স্ত্রীকে বাড়ি ফেরাতে পারেননি চিকিৎসক স্বামী। তখন থেকেই স্বামীর মনে সন্দেহ দানা বাঁধে।

আরও পড়ুনঃ   ভিক্ষাবৃত্তির অভিযোগে ২৪ হাজার পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে সৌদি

শেষমেশ হোটেল রুমে স্ত্রীকে এমন অবস্থায় দেখতে পাবেন তা কল্পনাও করতে পারেননি তিনি। একজন নয়, দুইজন পুরুষের সঙ্গে হোটেলের বাথরুমে আপত্তিকর অবস্থায় স্ত্রীকে দেখতে পান স্বামী। স্ত্রীকে এমন অবস্থায় দেখে লজ্জায়, অপমানে নিজেকে ঠিক রাখতে পারেননি স্বামী।

ওই দুই যুবকের সঙ্গে তার হাতাহাতি বেঁধে যায়। শেষে হোটেলের কর্মী ও পরিবারের সদস্যরা এসে তাদের আলাদা করেন। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সেই সময়ে হোটেলেরই কয়েকজন সমস্ত ঘটনা ক্যামেরাবন্দি করেন। যা ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

স্বামী-স্ত্রী দুজনেই পেশায় চিকিৎসক। পরিবার সূত্রের খবর, স্ত্রীর পরকীয়ার প্রবণতার জেরে দম্পতির মধ্যে অশান্তি লেগেই লাগত। প্রায় এক বছর ধরে তারা আলাদা থাকছিলেন। তবে বিবাহ-বিচ্ছেদ হয়নি।

পরে কোনোভাবে খবর পেয়ে ওই হোটেলে দুই আত্মীয়কে নিয়ে পৌঁছান ওই নারীর স্বামী। কিন্তু প্রাথমিকভাবে হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের ঘরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। এরপর জোর করে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। সেখানেই স্ত্রীকে দুই পুরুষের সঙ্গে হাতেনাতে ধরেন স্বামী।

আরও পড়ুনঃ   বিহারের ফলাফল বিস্ময়কর, নির্বাচন শুরু থেকেই সুষ্ঠুভাবে হয়নি : রাহুল

ফ্রি প্রেস জার্নাল বলছে, তাদের তিনজনকেই একসঙ্গে হোটেলের বাথরুমে পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই নারীও সরকারি হাসপাতালের ডাক্তার। চিকিৎসক স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি দুই যুবককেও আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন গাজিয়াবাদ ও অন্যজন বুলন্দশহরের বাসিন্দা।

তবে ওই নারী তার স্বামীর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেননি।
অবশ্য ফ্রি প্রেস জার্নাল বলছে, ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশের দলটি ওই নারীর স্বামী, নারীর উভয় প্রেমিক এবং স্বামীর দুই পুরুষ আত্মীয়সহ পাঁচজনকে গ্রেপ্তার করে। তবে এ ঘটনায় চিকিৎসকের স্ত্রী জড়িত থাকলেও তাকে পুলিশ গ্রেপ্তার করেনি।

ঘটনার বিস্তারিত এবং এর অন্তর্নিহিত পরিস্থিতি উদঘাটনের জন্য পুলিশি তদন্ত চলছে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৩

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৫

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৬

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৯

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

২০

Design & Developed by: BD IT HOST