৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

সন্ত্রাসীদের পাকিস্তানে ঢুকেও হত্যা করা হবে : রাজনাথ সিং

অনলাইন ডেস্ক : সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করার পর সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পালিয়ে যাওয়া যে কাউকে সে দেশে ঢুকে হত্যা করবে ভারত। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এমন মন্তব্যকে ‌‌‘‘উসকানিমূলক’’ অভিহিত করে শনিবার নিন্দা জানিয়েছে পাকিস্তান।

ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে ভারতের সরকার ২০২০ সালের পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানে ঢুকে অন্তত ২০ জনকে হত্যা করেছে বলে জানানোর পর শুক্রবার রাজনাথ সিং ওই মন্তব্য করেছেন। গার্ডিয়ান বলেছে, বিদেশের মাটিতে বসবাসরত সন্ত্রাসীদের লক্ষ্য করে বিস্তৃত পরিকল্পনার অংশ হিসেবে ভারত ওই ব্যক্তিদের হত্যা করেছে।

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র কল্যাণবিষয়ক মন্ত্রণালয় বলেছে, ‘‘বিচারবহির্ভূতভাবে পাকিস্তানের ভূখণ্ডে নির্বিচারে সন্ত্রাসী হিসাবে আখ্যা দিয়ে বেসামরিক নাগরিকদের হত্যার বিষয়ে ভারতের দাবি অপরাধের পরিষ্কার স্বীকারোক্তি।’’

আরও পড়ুনঃ   কোরআন অবমাননা : পাকিস্তানে এক ব্যক্তিকে পিটিয়ে-পুড়িয়ে হত্যা

২০১৯ সালে ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পুলওয়ামাতে দেশটির আধা-সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়ি বহরে সন্ত্রাসী হামলায় ব্যাপক হতাহতের পর ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে পৌঁছায়। হামলায় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মুহাম্মদের সদস্যরা জড়িত বলে শনাক্ত করার পর পাকিস্তানের একটি সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা চালায় ভারত।

চলতি বছরের শুরুর দিকে পাকিস্তান বলেছে, পাকিস্তানের ভূখণ্ডে দুই ভারতীয় নাগরিককে হত্যার সাথে ভারতের এজেন্টদের জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। ভারত বলেছে, এই অভিযোগ ‘‘মিথ্যা ও বিদ্বেষমূলক’’ প্রচারণা।

গত বছর কানাডা এবং যুক্তরাষ্ট্রে পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী খালিস্তানপন্থী নেতাদের হত্যা এবং হত্যার চেষ্টার সাথে ভারতীয় এজেন্ট ও সরকারি কর্মকর্তারা জড়িত বলে অভিযোগ করেছিল দেশ দুটি। সেই অভিযোগ ঘিরে দেশ দুটির সাথে ভারতের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক টানাপড়েন তৈরি হয়।

আরও পড়ুনঃ   ইয়েমেনে সম্মিলিত বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

ওই বছরের সেপ্টেম্বরে কানাডা জানায়, দেশটিতে ওই বছরের জুন মাসে শিখ বিচ্ছিন্নতাবাদী এক নেতার হত্যাকাণ্ডের সাথে ভারতের সংশ্লিষ্টতার বিষয়ে ‘‘বিশ্বাসযোগ্য অভিযোগের’’ তদন্ত করছে তারা। তখন ভারত কানাডার এই অভিযোগকে ‘‘অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত’’ বলে দাবি করেছিল।

গত জানুয়ারিতে কানাডার শীর্ষ এক কর্মকর্তা বলেছিলেন, ভারত বিষয়টির তদন্তে সহযোগিতা করছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হচ্ছে।

একইভাবে গত নভেম্বরে যুক্তরাষ্ট্র বলেছিল, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে শিখ বিচ্ছিন্নতাবাদী এক নেতাকে হত্যায় ভারতীয় চেষ্টা নস্যাৎ করে দিয়েছে তারা। এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও এনেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, ওই ব্যক্তি শিখ নেতাকে হত্যার চেষ্টা চালানোর জন্য ভারতের সাথে কাজ করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এই বিষয়ে যে কোনও তথ্য পেলে তদন্ত করবে ভারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরের হাতিশাইল সড়ক নির্মাণে বদলে গেছে যোগাযোগ ব্যবস্থা

চন্ডিপুর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সানবার্ড

রাজশাহী মেডিকেলের শয্যা ৩ হাজারে উন্নীত করা হবে: ডা. জাহাঙ্গীর

তানোরে নির্বাচনী গণমিছিল ও পথসভায় দাঁড়িপাল্লায় ভোট চাইলেন অধ্যাপক মজিবুর রহমান

মান্দায় জামায়াতের নির্বাচনী ইশতেহার, নারী ভোটারদের জনসমুদ্র

নিয়ামতপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ সন্তানের জননীর অবস্থান

নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন

দাঁড়িপাল্লার বিজয় হলে বাগমারা হবে নিরাপদ ও উন্নয়নের উপজেলা : ডা. আব্দুল বারী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঘায় জামায়াতের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থীত গণমিছিল

১০

দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর

১১

বেনাপোল স্থল বন্দরে ভারতীয় ট্রাক থেকে নিষিদ্ধ ট্যাবলেটসহ চালক আটক

১২

শার্শায় ধানের শীষের ব্যানারে আগুন

১৩

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি

১৪

এখন পর্যন্ত ভোটের প্রচার-প্রচারণা সুষ্ঠু হচ্ছে : মেজবা

১৫

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে : মিনু

১৬

উদ্ধার হওয়া ৭৫টি হারানো মোবাইল ফোন মালিকদের হাতে দিল আরএমপি

১৭

এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান

১৮

ভদ্রায় লোহার রড–হাতুড়ি নিয়ে তাণ্ডব : প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসিতে আবেদন

২০

Design & Developed by: BD IT HOST