২৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে মাটিচাপায় মর্মান্তিক মৃত্যু ১ শিশুর, আরেকজন আশঙ্কজনক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: ভেকু দিয়ে কাঁচাসড়ক নির্মাণ কাজ দেখতে গিয়ে উৎসুক দুই শিশু মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। ভেকু দিয়ে খোঁড়া গর্তের কিনারায় যেতেই মাটিসহ ভেঙ্গে পড়ে গর্তে। এতে দুইজন মাটি চাপা পড়লে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আরেকজনকে আশঙ্কাজনকভাবে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের বাগডোব বিলগরিলা গ্রামে সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম মুক্তাকিম হোসেন (১০)। সে ওই ইউনিয়নের খাকশা পশ্চিম পাড়ার কৃষক জহুরুল ইসলামের ছেলে। আহত শিশুটির নাম শাকিব হোসেন (১১)। সে একই গ্রামের আবু তাহেরের ছেলে। মুক্তাকিম ও শাকিব দু’জনই খাকশা বনলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির ছাত্র।

আরও পড়ুনঃ   জুনিয়র সাকিব খানের পুরুষাঙ্গ কেটে আটক স্ত্রী

নিহত মুক্তাকিমের বাবা জহুরুল ইসলাম জানান, শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচী থাকায় সকালে ক্লাশ হয় নাই। এ সুযোগে অদুরেই ভেকু দিয়ে কাঁচা সড়ক নির্মাণ কাজ চলছে এ খবর জানতে পেরে মুক্তাকিম ও শাকিব সহ বেশ কয়েকজন শিক্ষার্থী বিলগরিলায় ভেকুর কাছে যায়। এ সময় ভেকুর খোঁড়া গর্তের কাছে গেলে মাটি ধসে দু’জনই গর্তে পড়ে যায় এবং মাটি চাপা পড়ে। বিষয়টি উপস্থিত আরও দুই শিক্ষার্থী দেখতে পেয়ে চিৎকার দিয়ে আশে-পাশের মানুষজন ডাকতে থাকে। পরে ভেকুর চালকসহ স্থানীয়রা এসে মাটি সরিয়ে মুক্তাকিমকে মৃত অবস্থায় ও শাকিবকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে।

আরও পড়ুনঃ   প্রেমিক বিয়ে না করায় প্রেমিকার আত্মহত্যা

স্থানীয় ইউপি সদস্য ওয়ারসেল হোসেন জানান, তিনি এই কাঁচারাস্তা নির্মাণ কাজের দায়িত্বে রয়েছেন। বৃষ্টি হওয়ার কারণে খোঁড়া গর্তের পাড় নরম হয়ে গেছে। তাই এই অনাকাঙ্খিত দুর্ঘটনাটি ঘটেছে। এই কাঁচারাস্তা নির্মাণ কাজটি কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচীর, তাই শ্রমিক দিয়ে এ কাজ করার নিয়ম। অথচ ভেকু ব্যবহার কেন করা হয়েছে জানতে চাইলে ইউপি সদস্য ওয়ারসেল কোন সদুত্তর দিতে পারেননি।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন এই হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় সকল আইনগত যথারীতি চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১০

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১১

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১২

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৩

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৪

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৫

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৬

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৮

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৯

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST