১৪ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় এক অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং, যৌন হয়রানি, ভয়ভীতি ও হুমকি প্রদানের অভিযোগে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওটি আরএমপির পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির এর নজরে আসার পর তাঁর নির্দেশনায় ১ ঘণ্টার মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

সংবাদ সম্মেলনে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, পূর্ব বিরোধের জের ধরে বোয়ালিয়া থানার কালুমিস্ত্রির মোড় এলাকার মোঃ এবাদতের ছেলে মোঃ শাহানুর (২০), মোঃ জিয়াদের ছেলে মোঃ রিয়াজন (২০), মোঃ বাবুর ছেলে মোঃ বান্টি হাসান (১৯) এবং মোঃ এনামুল হকের ছেলে মোঃ তাসিন লাবিব (১৯)-সহ অজ্ঞাতনামা কয়েকজন আসামি বাদী ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০

গত ২ আগস্ট তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা কালুমিস্ত্রির মোড় এলাকায় বাদীর ভাড়া বাসার সামনে এসে ওই অনার্স পড়ুয়া ছাত্রীকে বিভিন্নভাবে যৌন হয়রানি, ভয়ভীতি ও হুমকি প্রদান করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তারা অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গির মাধ্যমে তাঁকে হয়রানি করে এবং রাজশাহীতে পড়াশোনা ও অবস্থান করতে না দেওয়ার হুমকি দেয়।

এরই ধারাবাহিকতায় আজ ১৪ আগস্ট বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু হয়। মামলার পর বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে একই থানার কালুমিস্ত্রির মোড় এলাকা থেকে মোঃ বাবুর ছেলে মোঃ বান্টি হাসান (১৮), মোঃ জিয়াদের ছেলে মোঃ রিয়াজন (২০) এবং মোঃ এনামুল হকের ছেলে মোঃ তাসিন লাবিব (১৯)-কে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ

এ ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে বোয়ালিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কিশোর গ্যাং, ইভটিজিং, যৌন হয়রানি, ভয়ভীতি প্রদর্শনসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর। মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির তৎপরতা অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এডিসি বোয়ালিয়া ও বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST