২০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ বেলকুচিতে ফ্রি হেলথ ক্যাম্প এবং স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানে পুনাক সভানেত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি : শনিবার সকালে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সম্মানিত সভানেত্রী জনাব আফরোজা হেলেন মহোদয় সিরাজগঞ্জ জেলায় আগমন করলে তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান জনাব মোছাঃ সামিমা পারভীন, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার গাড়ামাসী জিধুরী জোয়াদান্নেছা সুফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), পাবলিক হেলথ বিভাগ (জিইউবি) ও পজিটিভ প্লাস এর যৌথ উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প এবং স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সম্মানিত সভানেত্রী জনাব আফরোজা হেলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোছাঃ সামিমা পারভীন, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিরাজগঞ্জ।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

এসময় কেন্দ্রীয় পুনাকের উদ্যোগে গাড়ামাসী জিধুরী জোয়াদান্নেছা সুফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগণের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সম্মানিত সভানেত্রী মহোদয় বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সচেতনতার উপর গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম(বার), পিএইচডি, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী, জনাব রাহেনুর আক্তার, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক), রাজশাহী রেঞ্জ, জনাব মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার, সিরাজগঞ্জ, জনাব ফারজানা ইসলাম, পুলিশ সুপার, রাজশাহী, ড. মোঃ মনোয়ারুল হক ডীন, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ, জার্মান বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), সিরাজগঞ্জ, ডাঃ নাজমুল হক, সভাপতি, গাড়ামাসী জিধুরী জোয়াদান্নেছা সুফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, ডাঃ হোসাইন আল-আমিন, সভাপতি, পজিটিভ প্লাস ফাউন্ডেশনসহ সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ডাক্তারগণ, বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীগণসহ আগত সাধারণ জনগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

১

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

২

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি : ববি হাজ্জাজ

৩

বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৪

বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

৫

মেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক

৬

নগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামারি ট্রায়াল কোর্ট পরিচালিত

৭

রাবি ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

৮

নগরীর ডাঁশমারীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৯

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-এর সমাপনী ও পুরস্কার বিতরণী

১১

হৃদয়ের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২

এসআরবির অভিযানে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রফেতার

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ৪০০ টন বর্জ্য অপসারণ

১৪

ট্রেনের ছাদ থেকে রাবি রেলওয়ে স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

১৫

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে ১৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়েও বিশেষ ভাবনা দীপিকার

১৭

শিবুদার রোম্যান্সে হাতেখড়ি হয়েছে আমার সঙ্গে : কৌশানি

১৮

ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

১৯

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

২০

Design & Developed by: BD IT HOST