১৪ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম পৃথক অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং নগদ অর্থ, মোটরসাইকেল এবং মোবাইল ফোন জব্দসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক সোয়া ৩টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম মতিহার থানার বিনোদপুর এলাকায় অভিযান পরিচালনা করে কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর গ্রামের আ: রশিদ ওরফে সালামের ছেলে মো: সোহেল রানা (৩১)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫০০ টাকা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

এছাড়াও বিশেষ মাদকবিরোধী টিম একই তারিখ রাত আনুমানিক ১২ টার দিকে রাজপাড়া থানার দাশপুকুর আইডি বাগানপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে হরিপুর (আইডি হাসপাতাল দাশপুকুর) গ্রামের ভিকুর ছেলে মো: নয়ন (৪০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি নয়ন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় পূর্বের ৪টি মাদক ও ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে। এসব মামলায় তাকে যথাক্রমে ১২ সেপ্টেম্বর ২০২০; ২৮ নভেম্বর ২০১৮; ১৭ মে ২০১৮; ০৫ জানুয়ারি ২০১২ এবং ০২ জানুয়ারি ২০২৩ তারিখে গ্রেপ্তার করা হয়েছিল।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ২ জনসহ মোট গ্রেপ্তার ১৯

আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১০

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১১

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১২

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৩

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৫

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৬

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১৯

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

২০

Design & Developed by: BD IT HOST