৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বিশ্বব্যবস্থা ধ্বংস করছে যুক্তরাষ্ট্র : জার্মানির প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে দেশটির পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ওয়াল্টার স্টেইনমায়ার। একই সঙ্গে বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বিশ্বব্যবস্থা ভেঙে তা যেন ‌‌‘‘ডাকাতদের আস্তানায়’’ পরিণত না হয়; সেই বিষয়ে সতর্ক থাকবেন। যাতে নৈতিকতা-বিবর্জিতরা যা খুশি দখল করে নিতে না পারে।

গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণের ঘটনার প্রতি ইঙ্গিত করে জামার্নির প্রেসিডেন্ট অস্বাভাবিক কঠোর ভাষায় এই মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট স্টেইনমায়ার বলেন, বিশ্বজুড়ে গণতন্ত্রের ওপর আগের যেকোনও সময়ের চেয়ে বড় আক্রমণ চলছে। এই ধরনের আক্রমণ আগে কখনও দেখা যায়নি।

আরও পড়ুনঃ   দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

জার্মানির প্রেসিডেন্টের পদটি অলঙ্কারিক হলেও স্টেইনমায়ারের বক্তব্যের ওজন রয়েছে এবং রাজনীতিবিদদের তুলনায় দেশটিতে মতপ্রকাশের ক্ষেত্রে অধিক স্বাধীনতা ভোগ করেন তিনি।

রাশিয়ার ক্রিমিয়া দখল এবং ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনকে একটি নজিরবিহীন ঘটনা হিসেবে বর্ণনা করে জার্মানির এই প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের আচরণ আরেকটি ঐতিহাসিক বিচ্ছেদের প্রতিনিধিত্ব করছে।

বুধবার গভীর রাতে এক সিম্পোজিয়ামে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এরপর আসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্রের মূল্যবোধের ভাঙন; যে দেশটি এই বিশ্বব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করেছিল।

আরও পড়ুনঃ   রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

তিনি বলেন, ‘‘এটি বিশ্বকে ডাকাতদের আখড়ায় পরিণত না হতে দেওয়ার বিষয়—যেখানে সবচেয়ে নৈতিকতাহীনরা যা খুশি দখল করে নেয়; যেখানে অঞ্চল বা পুরো দেশকে কয়েকটি বৃহৎ শক্তির সম্পত্তির হিসেবে মনে করা হয়।’’

ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সক্রিয় হস্তক্ষেপ প্রয়োজন জানিয়ে ফ্রাংক-ওয়াল্টার স্টেইনমায়ার বলেন, ব্রাজিল ও ভারতের মতো দেশগুলোকে বিশ্বব্যবস্থা রক্ষায় রাজি করাতে হবে।

সূত্র: রয়টার্স, এএফপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST