১৭ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

অনলাইন ডেস্ক : ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ছয়জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর সোমবার এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সম্মুখসারিতে যুদ্ধ প্রায় স্থবির হয়ে পড়েছে এবং শান্তি আলোচনা বন্ধ রয়েছে। এ অবস্থায় রাশিয়া ও ইউক্রেন একে অপরের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপকভাবে বাড়িয়েছে। ফলে ২০২২ সালে যুদ্ধ শুরুর প্রথম কয়েক মাসের পর এখন বেসামরিক মানুষের প্রাণহানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সান্ডার শুয়ায়েভ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত ম্যাক্স প্ল্যাটফর্মে বলেন, ‘ইউক্রেনীয় সন্ত্রাসীরা ভালুইস্কি জেলার কোলসকোভো গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।’

কোলসকোভো গ্রামটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।

আরও পড়ুনঃ   নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

শুয়ায়েভ বলেন, হামলায় একটি স্থাপনায় আগুন ধরে গেছে এবং একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর এক দিন আগে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের ভূখণ্ডের গভীরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এসব হামলায় দুই দেশে মোট ১৯ জন নিহত হয়।

২০২২ সালের শুরুতে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়া ইউক্রেনজুড়ে প্রায় প্রতিদিনই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

সম্প্রতি রাশিয়া এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়িয়েছে, যেগুলো প্রতিহত করা কঠিন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে অস্ত্র ও সরঞ্জাম সরবরাহের একটি অংশ অন্যদিকে চলে যাওয়ায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যে ঘাটতি তৈরি হয়েছে, রাশিয়া তার সুযোগ নিচ্ছে।

আরও পড়ুনঃ   মহাকাশে নিয়ন্ত্রণ হারাল স্পেসএক্সের রকেট, আকাশে ছড়িয়ে পড়ল ধ্বংসাবশেষ

অন্যদিকে ইউক্রেন রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের মালিকানাধীন গুদামগুলোকে ক্রমবর্ধমানভাবে লক্ষ্যবস্তু করছে। ইউক্রেনের দাবি, প্রতিষ্ঠানটি রাশিয়ার ড্রোন তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান সরবরাহ করে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এসব হামলার পাশাপাশি রাশিয়ার তেল শোধনাগারে হামলার লক্ষ্য হলো দেশটির যুদ্ধ অর্থনীতিকে দুর্বল করে দেওয়া।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, শুধু জুলাই মাসেই ইউক্রেনে ৪৩৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ২০২২ সালের মে মাসের পর এটি কোনো এক মাসে বেসামরিক নিহতের সর্বোচ্চ সংখ্যা।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই মাসে রাশিয়ার ভূখণ্ডে ৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যা আগের মাসের তুলনায় বেশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১০

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

১১

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

১২

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

১৩

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

১৪

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

১৫

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

১৬

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

১৭

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

১৮

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

২০

Design & Developed by: BD IT HOST