১৮ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দল।

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। শুরুতে জাপানের ব্যবসায়ী প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক।

মতবিনিময়কালে রাজশাহীর দক্ষ জনশক্তিকে জাপানের বিভিন্ন খাতে কাজে লাগানো, ম্যাংগো প্রক্রিয়াজাতকরণ, কৃষি পণ্য সংরক্ষণে হিমাগার স্থাপন, স্বাস্থ্যসেবা, জাপানী ভাষা শিক্ষা ইনস্টিটিউট স্থাপন, তথ্য ও প্রযুক্তি, বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রাজশাহী সিটির সঙ্গে জাপানের কোনো শহরের সিস্টার সিটি সম্পর্ক স্থাপনের বিষয়েও বৈঠকে ইতিবাচক আলোচনা হয়। এ সময় বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এবং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে জাপানের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন রাসিক প্রশাসক।

আরও পড়ুনঃ   সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

জাপানের প্রতিনিধি দলের সদস্যরা হলেন, জাপান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওয়ামোতো ইয়াসুহিরো, জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইউতা শিগেমোরি, ওয়েস্ট ওকায়ামা মেডিকেল ক্লিনিকের এক্সিকিউটিভ ডিরেক্টর ও হ্যান্ডসন ল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সেইজি ইশিমোতো এবং ওকায়ামা বিজনেস কলেজ ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের মো. জিয়াউল করিম। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ উপস্থিত ছিলেন।

রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী একটি সম্ভাবনাময় নগরী। শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের ক্ষেত্রে এ অঞ্চলের রয়েছে ব্যাপক সম্ভাবনা। জাপানের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজশাহীতে বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। বিশেষ করে রাজশাহীর কৃষিপণ্য, আম প্রক্রিয়াজাতকরণ এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে জাপানের কর্মসংস্থানের ব্যবস্থা করা, সিস্টার সিটি সম্পর্ক স্থাপন হলে এ অঞ্চলের অর্থনীতি শক্তিশালী হবে।

আরও পড়ুনঃ   জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এরআগে গত ২০ জুন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে রাজশাহী থেকে জাপানে দক্ষ কর্মী নিয়োগ ও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

১০

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

১১

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

১২

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১৩

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১৪

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৬

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৭

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৮

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৯

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST