১৬ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

অনলাইন ডেস্ক : রাজধানীর বংশালের মুকিমবাজারে হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। গোডাউনের সরু সিঁড়ি দিয়ে ফায়ার ফাইটারদের ওপরে উঠে পানি দিতে সমস্যা হচ্ছে। পাশাপাশি রয়েছে পানির সংকট। ভবনটিতে কোনো ধরনের ফায়ার সেফটি ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আরও বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে মুকিমবাজারের একটি হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

আরও পড়ুনঃ   মসজিদে মব তৈরি করে মুসাফিরকে নাজেহাল

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করছে। গোডাউনের সিঁড়ি সরু হওয়ায় ফায়ার ফাইটারদের ওপরে উঠে পানি দিতে বেগ পেতে হচ্ছে। এছাড়া পানির সংকট রয়েছে। তারপরও পর্যাপ্ত পরিমাণ পানি ঘটনাস্থলে নেওয়া হয়েছে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, ভবনে কোনো ধরনের ফায়ার সেফটি ছিল না। ভেন্টিলেশন না থাকায় ভেতরে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আরও বেগ পেতে হচ্ছে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এর আগে আগুনের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, সন্ধ্যা ৬ টা ২ মিনিটে খবর আসে বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

১০

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

১১

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

১২

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

১৩

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

১৫

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

১৬

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

১৭

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

১৮

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

১৯

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

২০

Design & Developed by: BD IT HOST