১৬ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তারকৃত ৪ আসামি।

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম, বোয়ালিয়া ও এয়ারপোর্ট থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয় এবং নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার (১৫ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে শাহমখদুম থানা পুলিশ বড়বনগ্রাম (পাঁচানীপাড়া) গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে মো: জিয়ারুল হক (৫০)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে জিয়ারুলকে গ্রেপ্তার করা হয়। এসময় জিয়ারুলের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২৩ পিস ট্যাপেন্টাডল, ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ১১০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্য আসামি জিয়ারুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপি’র শাহমখদুম থানায় পূর্বের ১০টি ও চন্দ্রিমা থানায় ১টি মাদক মামলা রয়েছে। এসব মামলায় তাকে যথাক্রমে ০৪ ফেব্রুয়ারি ২০২০; ২০ মে ২০১৯; ২০ জুলাই ২০১৯; ০৬ আগস্ট ২০২৬; ১৯ সেপ্টেম্বর ২০২৫; ১৮ মে ২০১৮; ০৭ জানুয়ারি ২০১৮; ২২ নভেম্বর ২০২২; ১৪ ফেব্রুয়ারি ২০২১; ২১ সেপ্টেম্বর ২০২১ এবং ১০ আগস্ট ২০২৩ তারিখ গ্রেপ্তার করা হয়েছিল।

আরও পড়ুনঃ   ঝুঁকি নিয়ে মাদক উদ্ধারে ওসি মনসুর: ট্রাকসহ আটক ২

এছাড়াও একই তারিখ সন্ধ্যা আনুমানিক দুপুর পৌনে ১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ সাহেববাজার মাষ্টারপাড়া কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পঞ্চবটি গ্রামের মৃত আ: হামিদের মেয়ে ও শহিদুল ইসলামের স্ত্রী মোসা: আফরোজা (৩৮)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ১৮০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

অন্যদিকে গত ১৪ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ পশ্চিম বাঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে পবা থানার মহানন্দাখালী উত্তরপাড়া গ্রামের মো: আয়নাল হকের ছেলে মো: আলম হোসেন (২৬) এবং একই থানার পূর্ব পুঠিয়াপাড়া গ্রামের মো: সাদেক আলীর ছেলে মোহাম্মদ আলী শুভ (২৬)-কে গ্রেপ্তার করে। এসময় আলমের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অপর আসামি শুভ দীর্ঘদিন ধরে আলমের সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

১০

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

১১

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

১২

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

১৩

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

১৪

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

১৫

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

১৬

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

১৭

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

১৯

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

২০

Design & Developed by: BD IT HOST