১৫ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় রাজশাহী নগরীর হজোর মোড়ে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, মাস্তুল ফাউন্ডেশন সারা বাংলাদেশে নিরবিচ্ছিন্নভাবে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তাদের এই কাজ অত্যন্ত প্রশংসনীয়।

শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় রাজশাহী নগরীর হজোর মোড়ে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করে মন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানটির কাজ কেবল টিউবওয়েল বা সেলাই মেশিন বিতরণে সীমাবদ্ধ নয়, বরং যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তারা বিভিন্ন সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। আন্তর্জাতিক ক্ষেত্রেও এই প্রতিষ্ঠানের ভূমিকা অনেক। গাজা ও ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের জন্য মাস্তুল ফাউন্ডেশন সুষম খাদ্য, ঔষধ ও আর্থিক সহযোগিতা প্রদান করছে।

রাজশাহীতে বিশুদ্ধ পানি সরবরাহের প্রয়োজনীয়তা উল্লেখ করে মন্ত্রী বলেন, মাস্তুল ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তিনি স্থানীয় দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবকদের স্বচ্ছতার সাথে এই ত্রাণ সামগ্রী বিতরণের নির্দেশ দেন।ব্যক্তিগত স্মৃতি চারণ করে মন্ত্রী বলেন, কারাগারে থাকাকালীন আমি পানির কষ্ট অনুভব করেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি সবসময় মানুষের জন্য বিশুদ্ধ পানির সুব্যবস্থা করতে সচেষ্ট থাকি।

আরও পড়ুনঃ   নরসিংদী কারাগার পরিদর্শনে তদন্ত কমিটি

মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সাবেক সচিব আকবর সাহেবের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তাঁর মতো সৎ, দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তির পরিচালনায় এই সংস্থাটি সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। মন্ত্রী রাজশাহীর শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   নগরীতে সার্টিফিকেট জালিয়াত চক্রের দুই সদস্য গ্রেফতার

এসময় তিনি সরকারি অনুমতি সাপেক্ষে নিজেও স্বেচ্ছাসেবক হিসেবে এই ফাউন্ডেশনের সাথে গাজা উপত্যকায় মানবিক মিশনে যাওয়ার ইচ্ছা পোষণ করেন এবং মাস্তুল ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আকমল হোসেন আজাদ, রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি মো. ইফতিয়ার মাহমুদ বাবুসহ মাস্তুল ফাউন্ডেশনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, সুবিধাভোগী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে মাস্তুল ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত টিউবওয়েল ও সেলাই মেশিন তুলে দেন মন্ত্রী।

উল্লেখ্য যে, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে নগরীতে ২২টি টিউবওয়েল ও একটি সেলাই মেশিন বিতরণ করা হয়। .

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১০

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১২

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৩

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৪

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৬

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

১৭

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১৮

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST