
স্টাফ রিপোর্টার, বাঘা: “রুপালি মৎস্য স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন করেন।
রোববার (১৬ আগস্ট ২৬) সকাল সাড়ে ১১ টা জাতীয় মৎস্য পক্ষ এর শুভ উদ্বোধন করা হয়।
সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার এর
সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ।
এ সময় মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের সংরক্ষণ, মৎস্যজীবী ও মৎস্যচাষিদের উৎসাহিত করা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের অবদান আরও সুদৃঢ় করার লক্ষ্যে জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই মৎস্য ব্যবস্থাপনায় সকলের সহযোগিতা কামনা করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST