১৬ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রবিবার (১৬ আগস্ট) নগর ভবনের সিটি হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

স্টাফ রিপোর্টার : মহানগরবাসীর নাগরিক সেবা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজস্ব আদায় বৃদ্ধি এবং রাজস্ব বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রবিবার (১৬ আগস্ট) নগর ভবনের সিটি হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা ও নগরীর উন্নয়নে দায়িত্ব দিয়েছেন। আমি আমার সেই দায়িত্ব যথাযথভাবে পালনে নিরলসভাবে কাজ যাচ্ছি। আমার একটাই লক্ষ্য মহানগরবাসীর জন্য কিছু করা। নগরীতে খেলার মাঠ তৈরি, সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক, মহিলাদের জন্য পার্ক ও মহিলা ক্লাব নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া মসজিদ, মন্দির, গোরস্থান, কবরস্থান উন্নয়নে কার্যক্রম অব্যাহত রয়েছে। নাগরিক সুবিধা বৃদ্ধিতে এ্যাম্বুলেন্স সেবা ও মরদেহ পরিবহনে ফ্রিজিং এ্যাম্বুলেন্স চালু করা হবে।

আরও পড়ুনঃ   নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাসিক প্রশাসক বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নাগরিক সেবার এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করতে হবে। আয়ের নতুন খাত সৃষ্টিসহ বকেয়া হোল্ডিং ও ট্রেড লাইসেন্স নবায়ন ইত্যাদি কার্যক্রমে জোর দিতে হবে।

আরও পড়ুনঃ   সিইসির সেই বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি

তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনের নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধি করা গেলে নগরবাসীকে আরও উন্নত ও মানসম্মত নাগরিক সেবা প্রদান করা সম্ভব হবে। এ লক্ষ্যে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।

রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মিজানুর রহমান বুলেটের সঞ্চালনায় সভামঞ্চে উপস্থিত ছিলেন সচিব মোঃ সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, রাজস্ব কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন খোকন। সভায় রাজস্ব বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

১০

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

১১

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

১২

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

১৩

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

১৪

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

১৫

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

১৬

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

১৭

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

১৯

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

২০

Design & Developed by: BD IT HOST