৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ধ্বংসাত্মক ডিভাইস রাখা ও মাদক সন্ত্রাসের দায়ে মাদুরোর বিচার করা হবে

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার করার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অ্যাটর্নি জেনারেল পাম বোন্ডি মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছেন, মাদক সন্ত্রাস ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস রাখার দায়ে তার বিচার করা হবে।

তিনি জানিয়েছেন, নিউইয়র্কের দক্ষিণ ডিস্ট্রিক আদালতে ইতিমধ্যে মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

পাম বোন্ডি এক্সে বলেছেন, “মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদের ষড়যন্ত্র, কোকেন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক সরঞ্জাম (ডিভাইস) রাখা এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে।”

আরও পড়ুনঃ   দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমর্ন্ত্রী

বোন্ডি আরও বলেছেন, “খুব শিগগিরই তাদের যুক্তরাষ্ট্রের মাটিতে, মার্কিন আদালতে আমেরিকান কঠোর বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে।”

তবে মাদুরোর স্ত্রীর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

মাদুরোকে ধরে আনায় সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেছেন, “আমাদের সামরিক বাহিনীকে অসংখ্য ধন্যবাদ, যাদের বীরত্বপূর্ণ ও অত্যন্ত সফল অভিযানের ফলে আন্তর্জাতিক মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত এই দুজনকে আটক করা সম্ভব হয়েছে।”

আরও পড়ুনঃ   সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই অভিযোগ করছে মাদুরো আন্তর্জাতিক মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। কিন্তু তিনি এ অভিযোগ অস্বীকার করছেন। এরআগে ১৯৮৯ সালে পানামার প্রেসিডেন্টের বিরুদ্ধেও একই অভিযোগ এনে তাকে ধরে এনেছিল মার্কিন সেনারা।

আজ শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রের সেনারা। এরপর তাদের দেশটি থেকে বের করে নিয়ে আসা হয়।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১০

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১১

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১২

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৩

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৫

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৬

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৭

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৮

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৯

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

২০

Design & Developed by: BD IT HOST