২৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্লাজা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

স্টাফ রিপোর্টার : ‘ইম্পাওয়ারিং ফার্মাসিস্ট ফর হ্যালথিয়ার ফিউচার’-প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্লাজায় বেলুন ওড়িয়ে, পায়রা অবমুক্ত করে এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। এরপর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্লাজা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

উদ্বোধনী পর্ব শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শুরু হয় আলোচনা ও সেমিনার পর্ব। এতে ফার্মেসী শিক্ষা, পেশাগত দক্ষতা, স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের ভূমিকা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সহকারী অধ্যাপক সানজিয়া মেহজাবিন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম সাদিক।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সিনিয়র ম্যানেজার (প্রোডাকশন) মো. আবদুল লতিফ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সিনিয়র ম্যানেজার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স) মো. আবদুর রাজ্জাক এবং এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও প্ল্যান্ট প্রধান মো. ওহিদুল ইসলাম।

সেমিনার পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপনে সহযোগিতার জন্য বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা ও স্পন্সর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর, অংশ নেবেন ৫৩৭৫ গ্রাজুয়েট

অনুষ্ঠানের প্লাটিনাম স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সিলভার স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে অপসোনিন ফার্মা লিমিটেড। এছাড়া অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে এপেক্স ফার্মা লিমিটেড, ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, টিম ফার্মা লিমিটেড, এসবি ল্যাবরেটরিজ, ডিবিএল ফার্মা লিমিটেড এবং ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এ আয়োজনের মাধ্যমে স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা, পেশাগত দায়িত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনাকে তুলে ধরা হয়।

শেষে ফার্মেসি বিভাগের প্রধান প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমানের সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে সাধারণ মানুষের মাঝে জামায়াতে যোগদানের আহ্বান

১

পাকিস্তান সীমান্তে ২৮ সশস্ত্র জঙ্গিকে হত্যার দাবি আফগানিস্তানের

২

আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৪

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায় : বিভাগীয় কমিশনার

৫

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৬

ভারী বর্ষণে বিপর্যস্ত ব্যাংকক, দুর্যোগ এলাকা ঘোষণা

৭

ভাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

৮

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

৯

পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি

১০

জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: আইনশৃঙ্খলা ও বিচারিক কার্যক্রমে সমন্বয়ের তাগিদ

১১

ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল

১৩

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশু কন্যা

১৪

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরা

১৫

গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান

১৬

নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

১৭

পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু, হেলপারও চালক পলাতক

১৮

ফেনী জেলায় অস্বাভাবিকভাবে বেড়েছে এলপিজি গ্যাসের দাম

১৯

সড়ক হয়েছে বদলায়নি জনজীবন, বিভিন্ন সংকটে আলীকদমের কুরুকপাতা

২০

Design & Developed by: BD IT HOST