৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

অভিযানকালে ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

এস এম আব্দুর রহমান, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া, বানেশ্বরের পশ্চিম খুঁটিপাড়া ও কার্তিকপাড়াসহ কয়েকটি স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস সোমবার (৮ ডিসেম্বর) এই মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড প্রদান করেন।

অভিযানকালে ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৭

আসামিদের মধ্যে নয়নকে ৪ মাস, জিয়ারুলকে ২ মাস, সোহাগ ও মোস্তাকিনকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যুবসমাজকে রক্ষা করতে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কোনোভাবেই মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৯

তিনি আরও জানান, প্রশাসনের এই তৎপরতা ভবিষ্যতেও চলমান থাকবে এবং মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধিতেও পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্থানীয় জনগন প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

নগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১ জনসহ গ্রেপ্তার ২৯

রাজশাহীতে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার

চারঘাটে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ৭ লাখ ৫০ হাজার টাকা

ফেব্রুয়ারির বারো তারিখে আমরা ইচ্ছামতো ইচ্ছা প্রকাশ করতে যাব-উঠান বৈঠকে ভোটার

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের সাথে উপদেষ্টা শারমীন এস মুরশিদের মতবিনিময় সভা

তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা

বেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলন

বেনাপোল কাস্টমসে অর্থবছরের প্রথম ৬ মাসে রাজস্ব ঘাটতি ১ হাজার ১৩ কোটি

তানোরে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে অবহেলার অভিযোগ, ক্ষতির পূরণের দাবি

১০

রাজশাহীতে দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক, পলাতক ২

১১

“ঐক্য ও নৈতিকতাই সাংবাদিক সংগঠনের মূল শক্তি”-আলমগীর গনি

১২

হজরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন

১৩

কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে : তথ্য ও সম্প্রচার সচিব

১৪

নতুন বইয়ে মলাট লাগানোর রীতির প্রীতি কমে গেছে

১৫

ইসলামিক বিপ্লবের পর যেসব ভয়াবহ ঘটনায় কেঁপেছিল ইরান

১৬

ইরানে সম্ভাব্য অভিযান নিয়ে অবহিত করা হয়েছে ট্রাম্পকে

১৭

এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

১৮

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬৪৫

১৯

শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল মানুষ গড়ার জন্যও : প্রধান উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST