১৫ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর, অংশ নেবেন ৫৩৭৫ গ্রাজুয়েট

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ ডিসেম্বর। এ সমাবর্তনে মোট ৫ হাজার ৩৭৫ জন গ্রাজুয়েট অংশ নিয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করবেন। সমাবর্তনের মূল প্রতিপাদ্যে গুরুত্ব পাবে বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা এবং খাদ্য সংকট মোকাবেলায় গ্রাজুয়েটদের ভূমিকা।

সমাবর্তনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুর্শিদ। সমাবর্তনের চেয়ার হিসেবে তিনিই গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদান করবেন। সমাবর্তনের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিকভাবে স্বনামধন্য গবেষক ও প্রকৌশলবিজ্ঞানী, ইউনিভার্সিটি অব ম্যানিটোবা, কানাডার ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. একরাম হোসেন।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে প্রবীণ নারীকে মুখমন্ডল থেঁতলে হত্যা করে স্বর্ণালংকার খুলে নিয়েছে দুর্বৃত্তরা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. এম. আনোয়ার হোসেন। এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাফিজুর রহমান খান সমাবর্তনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন।

সোমবার সকালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। তিনি জানান, এবারের সমাবর্তনে সামার ২০২০ থেকে ২০২৫ সালের স্প্রিং সেমিস্টার পর্যন্ত স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ডিগ্রি গ্রহণ করবেন।

এই সমাবর্তনে ব্যবসায় প্রশাসন, আইন ও মানবাধিকার, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, পাবলিক হেলথ, ইংরেজি, সমাজবিজ্ঞান, অর্থনীতি, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোট ৫ হাজার ৩৭৫ জন গ্রাজুয়েট ডিগ্রি গ্রহণ করবেন।

আরও পড়ুনঃ   বগুড়াতে টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

উপাচার্য আরও জানান, এবারের সমাবর্তনে গ্রাজুয়েটদের সঙ্গে তাদের বাবা ও মা অংশ নেওয়ার সুযোগ পাবেন, যা শিক্ষার্থীদের জন্য বাড়তি আনন্দ ও গর্বের বিষয়। সমাবর্তনে দেশ ও বিশ্বের বর্তমান অর্থনৈতিক মন্দা এবং খাদ্য সংকট মোকাবেলায় গ্রাজুয়েটদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবর্তন সফলভাবে আয়োজনের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে সমাবর্তনের ক্ষণ গণনা শুরু করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST