২৫ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব বড়দিন উদযাপন

বৃহস্পতিবার সকালে মহানগরীর ডিঙ্গাডোবা চার্চসহ বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।ছবি- কাবিল হোসেন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে মহানগরীর ডিঙ্গাডোবা চার্চসহ বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

ডিঙ্গাডোবা চার্চে ঘণ্টাব্যাপী আয়োজিত প্রার্থনায় বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। প্রার্থনা শেষে বড়দিনের কেক কাটা হয়। পরে গান ও নৃত্যের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
বৃহস্পতিবার সকালে মহানগরীর ডিঙ্গাডোবা চার্চসহ বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।ছবি- কাবিল হোসেন

এছাড়াও সিটি চার্চসহ রাজশাহী মহানগরীর অন্যান্য উপাসনালয়গুলোতে যিশু খ্রিস্টকে স্মরণ করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বড়দিনকে ঘিরে রাজশাহীর আদিবাসী খ্রিস্টান পল্লীগুলোতেও উৎসবের আমেজ বিরাজ করছে।

ডিঙ্গাডোবায় অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় আয়োজিত উৎসবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ড. মো. জিললুর রহমান, রাজশাহী বিভাগীয় ধর্মপ্রদেশের প্রধান বিশপ জের্ভাস রোজারিওসহ মহানগর ও জেলার বিভিন্ন গির্জার প্রধানরা।

আরও পড়ুনঃ   দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে আনলেন ভারতী

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী সার্বজনীন প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বড়দিনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে বড়দিন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরীর বিভিন্ন চার্চে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১০

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১১

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১২

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৩

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৪

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১৫

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৭

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

২০

Design & Developed by: BD IT HOST