২৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সিটিতে কত নম্বর জার্সি পেলেন ‘নতুন মেসি’

অনলাইন ডেস্ক : ম্যানচেস্টার সিটির সঙ্গে আগেই চুক্তি সম্পন্ন হয়েছিল ক্লদিও এচেভেরির। ২০২৪ সালের জানুয়ারিতে রিভার প্লেট থেকে ইংলিশ ক্লাবটিতে নাম লেখান এই আর্জেন্টাইন। তবে এতদিন ধারে রিভার প্লেটেই ছিলেন তিনি। এবার আনুষ্ঠানিকভাবে সিটির খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেলেন ‘নতুন মেসি’।

চুক্তি অনুযায়ী গত জানুয়ারিতেই সিটিতে যোগ দিতে পারতেন এচেভরি। তবে অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে খেলায় তা হয়নি। অবশেষে তার সিটির হয়ে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আজ জার্সিও বুঝে পেয়েছেন এচেভেরি। ইংলিশ ক্লাবটির হয়ে ৩০ নম্বর জার্সিতে দেখা যাবে তাকে।

আরও পড়ুনঃ   এনসিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিবি

সিটির সঙ্গে তার চুক্তি ২০২৮ পর্যন্ত। রিভার প্লেট থেকে এক কোটি ২৫ লাখ পাউন্ডে সাড়ে চার বছরের চুক্তিতে ২০২৪ সালের জানুয়ারিতে এচেভেরিকে চুক্তিবদ্ধ করে সিটি।

এখন থেকে সিটির খেলোয়াড় হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন এটা ভেবে গর্বিত এচেভরি। তিনি বলেছেন, ‘বলে বোঝাতে পারব না আমি এখানে এসে কতটা রোমাঞ্চিত। অবশেষে আমি এখন নিজেকে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় বলতে পারছি। ফুটবল আমার জীবন।’

আরও পড়ুনঃ   নুসরাত-অপু-নিপুণ-ভাবনা-জায়েদ খানও হচ্ছেন হত্যাচেষ্টা মামলার আসামি

‘আমার স্বপ্ন হচ্ছে ইউরোপের সেরা একটি দলের হয়ে খেলা। আজ আমি আমার স্বপ্নের নিকটে চলে এলাম। ম্যানচেস্টার সিটির বিশ্বের সেরা দলগুলোর একটি। তারা শুধু ট্রফি জিতছে এমন নয়, তারা খেলেও খুব সুন্দর। তারা সবার জন্য দৃষ্টান্ত। তারা মানুষকে দেখিয়েছে, কীভাবে সেরা ফুটবল খেলতে হয়। আমি অনেক আনন্দিত।’-যোগ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST