২০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের প্রতি ইতালির সমর্থন পুনর্ব্যক্ত

অনলাইন ডেস্ক : ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপোদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার কর্মসূচি এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় ইতালি সরকারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন মারিয়া ত্রিপোদি। এ সময় তিনি পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং চলমান কর্মসূচিতে সমর্থনের ঘোষণা দেন।

ইতালির ভাইস মিনিস্টার প্রধান উপদেষ্টাকে বলেন, ‘আমরা আশা করি সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়ার মাধ্যমে আপনি সফল হবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন সময়ে আমাদের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আপনি সবসময় আমাদের ওপর নির্ভর করতে পারেন।’

তিনি আরও বলেন, ‘ইতালি ও বাংলাদেশ একে অপরের খুব ঘনিষ্ঠ। অনেক বাংলাদেশি নাগরিক ইতালিতে বসবাস করেন এবং তারা আমাদের দেশে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।’

আরও পড়ুনঃ   শচীনকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন রুট

তিনি অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশকে একযোগে কাজ করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা আইনসম্মত অভিবাসন সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশ মানব পাচার রোধে কঠোর পরিশ্রম করছে এবং দক্ষ কর্মীদের বৈধ চ্যানেলে বিদেশে পাঠানোর প্রচেষ্টা জোরদার করেছে।

প্রধান উপদেষ্টা ইতালির ভাইস মিনিস্টারের এই সফরের প্রশংসা করে বলেন, ছাত্র নেতৃত্বাধীন জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে বহু বছর ধরে চলা দুর্ব্যবস্থার অবসান ঘটেছে। আর এমন এক সময় আপনি বাংলাদেশ সফর করছেন যখন অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘আপনার এই সফর একটি ঐতিহাসিক সময়ে হচ্ছে। জুলাই ঘটনার পর এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়।’

অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘আমরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের বিশ্বাস ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

আরও পড়ুনঃ   দুর্গাপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী

এর জবাবে ইতালির ভাইস-মিনিস্টার বলেন, বাংলাদেশ ইতালি সরকারের ‘পূর্ণ সমর্থন’ পাবে।

মারিয়া ত্রিপোদি আরও বলেন, ইতালি বাংলাদেশের জনগণ ও রোহিঙ্গা মুসলিমদের জন্য উন্নয়ন সহায়তা বন্ধ করবে না। তিনি উল্লেখ করেন, অনেক ইতালীয় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী, বিশেষ করে টেক্সটাইল, জ্বালানি এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতার সম্ভাবনা রয়েছে।

প্রধান উপদেষ্টা ইতালির কারখানা বাংলাদেশে স্থানান্তর করার আহ্বান জানান এবং দুই দেশের তরুণদের মধ্যে যোগাযোগ বাড়াতে বিভিন্ন কর্মসূচি বিনিময়ের পরামর্শ দেন।

আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটি ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের মন্ত্রী পর্যায়ের প্রথম বাংলাদেশ সফর।

সাক্ষাৎকালে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

১০

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১১

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১২

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

১৩

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১৪

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৮

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST