১৮ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর দুর্গাপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। প্রদর্শনী শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী খামারিদের মাঝে পুরস্কারস্বরূপ নগদ অর্থ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই ভার্চুয়ালি যুক্ত থেকে সারাদেশে একযোগে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৫ প্রসিকিউটর নিয়োগ

উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম, কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহীদুল হক।

দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সফল খামারি জিন্নাহ সরকার ও সফল উদ্যোক্তা গোলাম মোর্তুজা।

আরও পড়ুনঃ   গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

এ সময় সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যমকর্মী, প্রাণিসম্পদ খামারি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে মোট ৩২টি স্টলে সফল উদ্যোক্তা ও খামারিরা অংশ নেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী সফল খামারিদের মাঝে পুরস্কারের নগদ অর্থ বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

১০

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১১

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১২

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

১৩

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১৪

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৮

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST