৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

মুশফিক-মাহমুদউল্লাহর সাথে থাকছেন মালান-মিলারও

অনলাইন ডেস্ক : গেল মাসে তামিম ইকবালকে নিয়ে ছিল ব্যাপক গুঞ্জন। শোনা যাচ্ছিল টাইগার সাবেক এই অধিনায়ক ফিরবেন না ক্রিকেটে। নতুন করে দায়িত্ব নেবেন ক্রিকেট বোর্ডের হয়ে। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে আসন্ন বিপিএলেই দেখা যাবে তামিমকে।

গেলবারের মতো এবারো তিনি মাঠ মাতাবেন ফরচুন বরিশালের হয়ে। এ ছাড়া নতুন করে আরও কয়েকজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দলটি।

আরও পড়ুনঃ   ‘অপারেশন সিঁদুর এখনও চলমান, পাকিস্তানের সঙ্গে কিসের খেলা?’

বিসিবি থেকে এখনো জানানো হয়নি কয়জন ক্রিকেটারকে রিটেনশন করা যাবে। যদি তিন জন হয় সেক্ষেত্রে তামিমের পর মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম খেলবেন বরিশালে।

এ ছাড়া চারজন রিটেনশন হলে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকেও। ইতোমধ্যে ক্রিকেটারদের সাথে এ বিষয়ে কথা বলেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন দলটির মালিক মিজানুর রহমান।

এ ছাড়া বিদেশি হিসেবে পুরো সিজনের জন্য থাকছেন ডেভিড মালান এবং ফাহিম আশরাফ। এদিকে আসরের শেষ ভাগে ডেভিড মিলার এবং কাইল মায়ার্সের বরিশালে যোগ দেওয়ার কথা জানালেন মিজান। কোচিং স্টাফেও থাকছে কিছুটা পরিবর্তন।

আরও পড়ুনঃ   আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

গেলবার দলে থাকা ডেভ হোয়াটমোর থাকছেন না এবারের দলে। প্রধান কোচ হিসেবে আগের মতই থাকবেন মিজানুর রহমান বাবুল। এ ছাড়া ব্যাটিং কোচ হিসেবে থাকবেন নাফিস ইকবাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

১০

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

১১

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১২

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৪

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

১৫

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

১৬

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

১৭

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১৮

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১৯

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST