২৩ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বিসিএলে চ্যাম্পিয়ন ফকিরেরপুল

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল)। এই লিগের শিরোপা নিষ্পত্তি হয়েছে শেষ রাউন্ডে। আজ (মঙ্গলবার) ফকিরেরপুল ইয়ংমেন্স ২-১ গোলে পিডব্লিউডিকে হারিয়েছে। এতে ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগের শিরোপা নিশ্চিত হয়েছে দলটির।

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল ক্লাব লাইসেন্সিং পূরণ সাপেক্ষে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পায়। ফকিরেরপুল ইয়ংমেন্স কয়েক বছর আগে প্রিমিয়ারে উঠেছিল। আর্থিক সীমাবদ্ধতার কারণ দেখিয়ে শেষ পর্যন্ত তারা আর খেলেনি। আজ ফকিরেরপুলের বিপক্ষে হারা পিডব্লিউডির মৃদু সম্ভাবনা রয়েছে রানার্স-আপ হয়ে প্রিমিয়ারে খেলার। সেজন্য তাকিয়ে থাকতে হবে আগামীকাল বাফুফে এলিট একাডেমি ও ওয়ান্ডারার্স ম্যাচের দিকে।

আরও পড়ুনঃ   আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা: প্রধান উপদেষ্টা

ওয়ান্ডারার্স ড্র করলে ২৪ পয়েন্ট নিয়ে তারা রানার্স-আপ হবে। এলিট একাডেমি ওয়ান্ডারার্সকে হারালে তখন সমান ২৩ পয়েন্ট থাকবে পিডব্লিউডি ও ওয়ান্ডারার্সের।

তাপপ্রবাহে বাফুফে চ্যাম্পিয়নশিপ লিগের শেষ রাউন্ডের সূচিতে পরিবর্তন এনেছে। পিডব্লিউডি ও ফকিরেরপুলের ম্যাচটি কমলাপুর স্টেডিয়ামে ফ্লাডলাইটে অনুষ্ঠিত হয়েছে। ম্যাচটিতে ফকিরেরপুল ডালিম বর্মণ ও ইরফান হোসেন একটি করে গোল করেন। পক্ষান্তরে পিডব্লিউডির জয়ন্ত লাল করেন এক গোল। বাফুফের মিডিয়া বিভাগ গুরুত্বপূর্ণ ম্যাচের ফলাফল নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে এদিনের ফল জানাতে পারেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST