৩০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সাকিবকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিলেন ক্রীড়া উপদেষ্টা

অনলাইন ডেস্ক : গত বছরের ৫ আগস্টে বাংলাদেশের ক্ষমতার পটপরিবর্তনের পর থেকেই জাতীয় দলে সাকিব আল হাসানের অধ্যায় অনেকটা ঝুলে গিয়েছিল। এবার জাতীয় দলে তার শেষ পেরেকটাও ঠোকা হয়ে গেল বলে মনে করা হচ্ছে। তারকা এই অলরাউন্ডারকে দেশের হয়ে আর খেলতে না দেওয়ার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

দীর্ঘ দিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব। ফিরতে পারছেন না দেশেও। এ সময় তার বিরুদ্ধে হয়েছে একের পর এক মামলা। সম্প্রতি নতুন করে আলোচনায় উঠে এসেছেন টাইগার সাবেক এই অধিনায়ক। ঘটনার সূত্রপাত গত রোববার সাকিবের একটি পোস্টকে কেন্দ্র করে। মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়া সাকিবের ওই পোস্টের জেরে আসিফ মাহমুদের সঙ্গে দুই দিন ধরে তার পাল্টাপাল্টি কথার লড়াই চলছিল।

এর মধ্যেই দেশের একটি বেসরকারি টেলিভিশনে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তার পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশনা থাকবে সাকিব যেন বাংলাদেশের জার্সি গায়ে আর খেলতে না পারেন।

আরও পড়ুনঃ   জাতীয় দলে ফেরার প্রশ্নে যা বললেন সাব্বির

তিনি বলেন, ‘ তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া বা বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেয়া, এটার, এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেয়া সম্ভব না। ইতিপূর্বে এটা আমি বোর্ডকে এভাবে না বললেও এখন বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে যে সাকিব আল হাসান কখনোই বাংলাদেশের টিমে আর খেলতে পারবেন না।’

এমন সিদ্ধান্ত নেওয়ার ব্যাখ্যায় আসিফ মাহমুদ বলেন, যতবার তিনি দেশে আসার জন্য চেয়েছেন, খেলার জন্য চেয়েছেন, বলেছেন, ‘ আমাকে জোর করে নমিনেশন দেয়া হয়েছে। আমি রাজনীতির সাথে জড়িত না। আমি শুধু এমপি ইলেকশনটা করেছি এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি। কিন্তু আসল সত্যটা তো হচ্ছে, তিনি আসলে আওয়ামী রাজনীতির সঙ্গে আষ্টেপৃষ্টভাবে জড়িত, যার প্রমাণ আমরা পেলাম।’

প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে গত রোববার পোস্ট করেছিলেন সাকিব আল হাসান। একই দিনে দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। ইন্ড অব দ্য ডিসকাশন।’

আরও পড়ুনঃ   রাজশাহী বেনেতী ব্যবসায়ীদের আলোচনা সভা

এর জবাবে সাকিব পাল্টা লিখেন, ‘যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না!’

সেটার জবাবে গতকাল (সোমবার) বিকেল পাঁচটার দিকে আসিফ মাহমুদ নিজের ফেসবুকে আবার লিখেন, ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। ইউ নো হু। যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফিন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, ফেস ইট।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST