৭ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী

শনিবার (৬ জুন) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের পুলিশ কনভেনশন হলে মেডিকেল সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : পিআইডি

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, রক্ত একটি জীবনদায়ী উপাদান। এর সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা যত শক্তিশালী হবে, তত বেশি মানুষের জীবন বাঁচানো সম্ভব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে আমরা দৃঢ়প্রতিজ্ঞ । বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এডুকেশন স্কিল, কেয়ার গিভার, ভাষাশিক্ষা প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের পুলিশ কনভেনশন হলে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউ কর্তৃক ‘ডিডিসি সন্ধানী’কে একটি অত্যাধুনিক ‘বৈজ্ঞানিক ব্লাড স্টোরেজ রেফ্রিজারেটর এবং মেডিকেল সামগ্রী প্রদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   আর্জেন্টিনার ইতিহাস গড়া জয়, কোপার শিরোপা মেসিদের

মন্ত্রী বলেন, অন্যায় দূর করতে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে চাই। তিনি বলেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সমাজে মাদকাসক্ত, জুয়াখেলা, নারী ও শিশু নির্যাতন, রামিসার মত অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এসব বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে হবে। এজন্য জুনের পর এডভোকেসি কার্যক্রম প্রথম ঢাকাতে শুরু করতে চাই। এরপর সারাদেশে এডভোকেসি কার্যক্রম শুরু হবে। তিনি সরকারের পাশাপাশি প্রচার, প্রচারণায় জনগণকে সচেতন করতে মিডিয়ার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

জাহিদ হোসেন বলেন, সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে। রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউয়ের এই মানবিক উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ ধরনের কর্মকাণ্ড দেশের সামাজিক দায়বদ্ধতাকে আরো এগিয়ে নেবে। তিনি বলেন, আমরা কাজ করতে চাই, দেশ গড়তে চাই, পৃথিবীর মানচিত্রে আমাদের দেশকে তুলে ধরতে চাই।

আরও পড়ুনঃ   চলছে মনোনয়ন ফরম বিক্রি, বাফুফে সভাপতি পদে নেয়নি কেউ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হুসাইন ফকির, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসাইন এবং পিডিজি ড. ইশতিয়াক এ. জামান, রোটারি ক্লাব অব গুলশান এভিনিউর প্রোগ্রাম চেয়ারম্যান ও ক্লাব ডিরেক্টর রোটারিয়ান মোঃ সালাহ উদ্দিন, রোটারি ক্লাব অব গুলশান এভিনিউর সভাপতি রোটারিয়ান ডা. লুবনা শারমিন। অনুষ্ঠানে রোটারিয়ান, চিকিৎসক, সন্ধানীর কর্মী, সামাজিক কর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST