৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

চলছে মনোনয়ন ফরম বিক্রি, বাফুফে সভাপতি পদে নেয়নি কেউ

অনলাইন ডেস্ক : আজ সকাল থেকে বাফুফে ভবন প্রাঙ্গণে সাবেক ফুটবলার-সংগঠকদের প্রচারণায় মুখরিত। সকাল দশটা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সভাপতি পদে মনোনয়ন বিক্রি হয়নি। সিনিয়র সহ-সভাপতি পদে একটি ও সহ-সভাপতি পদে তিনটি এবং সদস্য পদে ১৫ টি’র বেশি ফরম বিক্রি হয়েছে।

বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। মনোনয়ন পত্র সংগ্রহের কথা থাকলেও আজ তিনি সংগ্রহ করবেন না বলে জানিয়েছেন। সভাপতি পদে মনোনয়ন এখনো বিক্রি না হলেও সিনিয়র সহ-সভাপতি পদে বর্তমান সহ-সভাপতি ইমরুল হাসান একটি ফরম সংগ্রহ করেছেন।

বাফুফের সাবেক সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেন। তিনি সদস্যের পাশাপাশি সহ-সভাপতি পদেও মনোনয়ন সংগ্রহ করেছেন। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কে স্পোর্টসের স্বত্বাধিকারী ফাহাদ করিম সহ-সভাপতি পদে একটি ফরম নিয়েছেন। অনেকে সদস্য ফরম সংগ্রহ করলেও পরিস্থিতি বুঝে আগামী ২-৩ দিনের মধ্যে সহ-সভাপতি পদেও মনোনয়ন নিতে পারেন কেউ কেউ।

বর্তমান নির্বাহী কমিটির মধ্যে জাকির হোসেন চৌধুরী, মাহফুজা আক্তার কিরণ, টিপু সুলতান সদস্য পদে মনোনয়ন নিয়েছেন। ইমতিয়াজ হামিদ সবুজ, সত্যজিত দাশ রুপু, আমের খান, মহিদুর রহমান মিরাজ বাফুফে ভবনে এসেছেন। তাদেরও সদস্য পদে মনোনয়ন পত্র সংগ্রহ করার কথা রয়েছে।

আরও পড়ুনঃ   কথিত আন্দোলন আর মবের মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে

আজ সদস্য পদে মনোনয়নে নতুন মুখ হিসেবে একমাত্র সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস। তিনি প্রথম বারের মতো বাফুফে নির্বাচনে অংশ নিতে চান। হঠাৎ বাফুফে নির্বাচনে অংশগ্রহণের কারণ সম্পর্কে সাবেক তারকা ফুটবলার বলেন, ‘বিগত নির্বাচনে আমি কাউন্সিলর ছিলাম না। এবার কাউন্সিলর হয়ে নির্বাচন করলাম।’

অন্য সকল ফেডারেশনের নির্বাচনে প্রার্থী হতে কাউন্সিলর হওয়া বাধ্যতামূলক। ফুটবল ফেডারেশনে অবশ্য কাউন্সিলর না হয়েও নির্বাচন করা যায়৷ গাউস এবার নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর হয়েছেন। এক সময় নারায়ণগঞ্জ ছিল ফুটবলের সূতিকাগার। গাউস বাফুফে সদস্য নির্বাচিত হয়ে নারায়ণগঞ্জের গৌরব ফেরাতে চান, ‘গত কয়েক মেয়াদে বাফুফেতে নারায়ণগন্জের প্রতিনিধি ছিল না। ফলে সেভাবে কাজ হয়নি৷ আমি নির্বাচিত হলে নারায়ণগঞ্জের ফুটবল উন্নয়নের জন্য কাজ করব।’

বাফুফের বর্তমান কমিটিতে সদস্য পদে সর্বাধিক ভোট পেয়েছিলেন জাকির হোসেন চৌধুরী। তিনি এবারও প্রতিদ্বন্দ্বিতা করে জয়ের ব্যাপারে আশাবাদী, ‘গত ৪ বছর ফুটবলের জন্য কাজ করেছি। ফেডারেশনের প্রতিটি কাজে সক্রিয় অংশগ্রহণ ছিল। ১৩৩ জন সম্মানিত কাউন্সিলর আশা করি মুল্যায়ন করবেন।’

আরও পড়ুনঃ   ট্রেনের সময়সূচি আজও স্বাভাবিক হয়নি

গতবার কাজী সালাউদ্দিনের প্যানেলে ছিলেন সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম হিলটন। এবার তিনি ব্যক্তিগতভাবে ফরম সংগ্রহ করেছেন। গতবার প্যানেল থেকে বিজয়ী না হলেও এবার ব্যক্তিগতভাবেই জয়ের আশাবাদী, ‘আমি নির্বাচনের পর থেকেই সবার সঙ্গে যোগাযোগ করছি। আমি শতভাগ নিশ্চিত জয়ের ব্যাপারে।’

সদস্য পদে আরও মনোনয়ন নিয়েছেন গত নির্বাচনে সহ-সভাপতি পদে হেরে যাওয়া আমিরুল ইসলাম বাবু, নোফেল স্পোর্টিংয়ের সাখাওয়াত হোসেন ভুইয়া শাহীন, ফিফা থেকে নিষিদ্ধ বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের স্ত্রী তাসমিন রেজওয়ানাসহ আরো কয়েকজন।

বাফুফে নির্বাচনে মনোনয়ন পত্র আগামীকাল ও ১২ অক্টোবর সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহ-সভাপতি ৭৫ হাজার, সহ-সভাপতি ( ৪) পদে ৫০ হাজার ও সদস্য ( ১৫) পদে মনোনয়ন দাম ২৫ হাজার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST