৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ট্রেনের সময়সূচি আজও স্বাভাবিক হয়নি

অনলাইন ডেস্ক : গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রেনের শিডিউল এখনো স্বাভাবিক হয়নি। এর আগে শুক্রবার (৩ মে) সকালের দিকে এ সংঘর্ষ হয়।

ঢাকা রেলওয়ে সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের ট্রেনগুলো এখনো দেরিতে ছাড়ছে। বাকি ট্রেনের চলাচল প্রায় স্বাভাবিক। সোমবার (৬ মে) থেকে হয়ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন ছাড়া সম্ভব হবে। এ ছাড়া গাজীপুরের জয়দেবপুর হয়ে চলাচল করা উত্তরবঙ্গ ও বৃহত্তর ময়মনসিংহের প্রায় সব ট্রেন কিছুটা দেরিতে ছাড়ছে। তবে শুক্রবার রাত ও শনিবারের মতো ততটা দেরি আজ হচ্ছে না।

রোববার (৫ মে) ঢাকা থেকে সবচেয়ে দেরিতে ছেড়েছে লালমনিরহাট এক্সপ্রেস। ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে। রেলওয়ে বলছে, এ ট্রেনের চলাচলের পথ দীর্ঘ এবং এর জন্য বিকল্প কোনো কোচ নেই। তাই ট্রেনটির দেরিতে যাত্রা অব্যাহত থাকতে পারে। আগামী শুক্রবার লালমনিরহাট এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি। এরপর থেকে সেটির চলাচল স্বাভাবিক হতে পারে।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে সহকারী কমিশনারের বাসা লক্ষ্য করে গুলি

এ ছাড়া রংপুর এক্সপ্রেস, নীলসাগর, কুড়িগ্রাম এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস– এই চার ট্রেনও আজ দেরিতে ছেড়েছে। রেলওয়ের কর্মকর্তারা বলছেন, রংপুর এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি আগামীকাল সোমবার। এরপর এটির চলাচল স্বাভাবিক হয়ে যাবে। আর কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা থেকে অন্য একটি ট্রেন দিয়ে চালানো হবে। তাই সেটিরও সময়সূচি স্বাভাবিক হয়ে যেতে পারে।

ঢাকা-রাজশাহী রুটে চলাচল করা পদ্মা, সিল্কসিটি ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাতায়াত আজই স্বাভাবিক হয়ে যাবে। কারণ, এই তিনটি ট্রেন চলে চারটি রেক দিয়ে। বাড়তি রেক দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান রেলওয়ের কর্মকর্তারা।

ঢাকা-খুলনা রুটের সুন্দরবন, ঢাকা-বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন পদ্মা সেতু হয়ে চলাচল করে। এসব ট্রেনের চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে দুর্ঘটনা না হলেও জয়দেবপুরের দুর্ঘটনার প্রভাব এই দুই পথেও কিছুটা পড়েছিল শনিবার। রেলওয়ের কর্মকর্তারা বলছেন, আজও কিছু কিছু ট্রেনে এর প্রভাব ছিল। তবে এসব পথের বেশির ভাগ ট্রেন সময়মতো ছেড়েছে।

আরও পড়ুনঃ   রচনা প্রতিযোগিতায় সিলভার অ্যাওয়ার্ড বিজয়ী সালমান মাহদীকে আরএমপি'র কমিশনারের সার্টিফিকেট প্রদান

অন্যদিকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো ঢাকা থেকে জয়দেবপুর হয়ে চলাচল করে। এ পথের দূরত্ব কম। ট্রেনগুলো গন্তব্যে পৌঁছানোর পর ফিরতি যাত্রার মাঝে কয়েক ঘণ্টা বিরতি আছে। ফলে বিরতি কমিয়ে চলাচল নির্ধারিত সময়ে করার চেষ্টা চলছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

জানতে চাইলে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে ট্রেন ছাড়তে যে বিলম্ব হচ্ছে আশা করা যাচ্ছে এগুলো আগামীকালের মধ্যে ঠিক হয়ে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১০

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১১

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১২

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৩

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

১৫

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

১৬

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

১৮

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

১৯

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST