১৪ মে ২০২৬
অনলাইন সংস্করণ

খাল খনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক চারঘাটে

বৃহস্পতিবার সকালে উপজেলার নিমপাড়া ইউনিয়নের ঝাউবোনা থেকে কান্দ্রা হয়ে বড়াল নদী পর্যন্ত চলমান খনন কাজ ঘুরে দেখেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট উপজেলার চলমান খাল খনন কর্মসূচি পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। বৃহস্পতিবার সকালে উপজেলার নিমপাড়া ইউনিয়নের ঝাউবোনা থেকে কান্দ্রা হয়ে বড়াল নদী পর্যন্ত চলমান খনন কাজ ঘুরে দেখেন তিনি।

২০২৫-২৬ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইউজিপিপি)-এর আওতায় বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় ১০ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ খাল খনন করা হচ্ছে। প্রকল্পে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার ঘনফুট মাটির কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪২ লক্ষ ৫৫ হাজার ৭৫৪ টাকা।

আরও পড়ুনঃ   সদরঘাটে মানুষের ঢল, ভিন্ন চিত্র রেল ও সড়কে

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি বলেন, বন্যা নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে রাজশাহীতে ১৬টি খাল খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে চারঘাটের এই প্রকল্প অন্যতম।

জেলা প্রশাসক আরও বলেন, এ ধরনের খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং স্থানীয় অতি দরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ফলে এলাকার কৃষি ও পরিবেশ—উভয় ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে।

আরও পড়ুনঃ   বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

পরিদর্শন শেষে জেলা প্রশাসক খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাতুল করিম মিজান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও প্রকল্প সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST