২০ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

সদরঘাটে মানুষের ঢল, ভিন্ন চিত্র রেল ও সড়কে

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের স্রোতে মুখর রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগ করে নিতে শেষ দিনেও হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন নৌ-পথে।

তবে সদরঘাটের চিত্র জনাকীর্ণ হলেও সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গেছে রেল ও সড়কপথে। সেখানে নেই চিরচেনা সেই উপচে পড়া ভিড়, বরং অনেকটা স্বস্তি নিয়েই ঢাকা ছাড়ছেন যাত্রীরা।

আজ শুক্রবার (২০ মার্চ) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সদরঘাটে শুরু হয় ঘরমুখো মানুষের ব্যস্ততা। পল্টুনে ভিড় করা হাজারো মানুষের স্বপ্নযাত্রার বাহন হয়ে একের পর এক লঞ্চ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যেতে দেখা গেছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়ে। যাত্রীদের চাপে অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের তোয়াক্কা না করেই ভোলা, ইলিশা ও চাঁদপুরসহ বিভিন্ন রুটের লঞ্চগুলো পর্যাপ্ত যাত্রী নিয়ে ঘাট ত্যাগ করছে।

আরও পড়ুনঃ   ক্যানসারের রোগীর দোকান ভাঙচুর, লুটপাট ও দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লঞ্চ যাত্রীরা জানান, যাত্রাপথের ভোগান্তি ও মাত্রাতিরিক্ত ভিড় এড়াতেই তারা শেষ মুহূর্তকে বেছে নিয়েছেন। যদিও সদরঘাটে তিল ধারণের জায়গা নেই, তবুও প্রিয়জনের কাছে পৌঁছানোর আকুলতায় সব কষ্টকে তুচ্ছ মনে করছেন তারা।

এসময় অনেক যাত্রীকে চোখে-মুখে বাড়ি ফেরার আনন্দ নিয়ে নারী-শিশুসহ সব বয়সের মানুষকে লঞ্চে উঠতে দেখা গেছে।

এদিকে, সদরঘাটের এই জনসমুদ্রের বিপরীতে কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে ভিন্ন চিত্র। প্ল্যাটফর্মে যাত্রী উপস্থিতি থাকলেও গত দুই দিনের মতো সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আজ নেই।

আরও পড়ুনঃ   উত্তরা ও তুরাগ নদ সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রেলের যাত্রীরা অনেকটা আয়েশ করেই স্টেশনে আসছেন এবং নির্দিষ্ট আসনে বসে গন্তব্যে রওনা হচ্ছেন। কোনো ধরনের বড় বিশৃঙ্খলা ছাড়াই ট্রেনগুলো সময়মতো ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ঘরমুখো মানুষ।

সাধারণত ঈদের আগের দিন গাবতলী বাস টার্মিনালে মানুষের হাহাকার থাকলেও আজ সকাল থেকে অধিকাংশ কাউন্টারই ছিল প্রায় ফাঁকা।

বাসের অপেক্ষায় যাত্রীদের দীর্ঘ লাইন চোখে পড়েনি। বরং যাত্রীরা সহজেই টিকিট সংগ্রহ করতে পারছেন এবং কোনো ভোগান্তি ছাড়াই বাসে উঠতে পারছেন।

এ বিষয়ে বাস কাউন্টারে দায়িত্বরত ব্যক্তিরা জানান, সরকারি ছুটি আগে শুরু হওয়ায় এবং মানুষ ধাপে ধাপে ঢাকা ছাড়ায় শেষ দিনে সড়ক পথে চাপ কমেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST