১২ মে ২০২৪
অনলাইন সংস্করণ

মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক: জেলা প্রশাসক রাজশাহী

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেছেন, পৃথিবীর সবচেয়ে মধুর ডাক হলো মা। প্রতিটি সন্তানের জন্য মা হলো শ্রেষ্ঠ শিক্ষক।

আজ রবিবার (১২ মে) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে বিশ^ মা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও স্বপ্নজয়ী মা’দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। পৃথিবীর সকল যুগের সকল ধর্মে মায়ের সম্মান রাখা হয়েছে সবচেয়ে উঁচুতে। সৃষ্টিকর্তা সন্তানদেরমা-বাবার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছেন ।

আরও পড়ুনঃ   দ্বিতীয় পাতা

তিনি বলেন, এখন আমরা যারা আধুনিকভাবে চিন্তা করছি; বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠালে তারা নাকি সমবয়সী সঙ্গ পাবে- এটা ভুল। তারা আমাদেরকে ছোট থেকে বড় করেছে কখনও কষ্ট দেয়নি অথচ আমরা বৃদ্ধ বয়সে তাদের পাশে না দাঁড়িয়ে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসছি। এ বয়সে তারা সন্তান এবং নাতি- নাতনিদের কাছেই ভালো থাকবে।

তিনি আরও বলেন, বাসায় যেতে আপনার ছেলে-মেয়েদের জন্য যে খাবার কিনে নিয়ে যাবেন বাবা-মার জন্যও তা নিয়ে যাবেন। তারা অনেক খুশি হবে। আপনার ছেলে-মেয়েও এখান থেকে শিক্ষা গ্রহণ করবে।

আরও পড়ুনঃ   রাকসু নির্বাচন, প্রার্থিতা ফিরে পেলেন বাতিল হওয়া ৫ জন

মায়েদের উদ্দেশ্যে শামীম আহমেদ বলেন, স্কুলের পরেও আপনার সন্তান বাইরে থাকছে, অপ্রয়োজনে মোবাইল ব্যবহার করছে এবং খেলার মাঠে খেলাধুলা না করে মাদক সেবনে লিপ্ত হচ্ছে তাই সন্তানদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ওইলেক্ট+্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পাঁচ জন স্বপ্নজয়ী মা’দের ও পাঁচ জন শিশু দিবাযত্ন কেন্দ্রের মা’দের হাতে উপহার তুলে দেওয়া হয়।উল্লেখ্য যে, প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবসপালন করা হয় ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST