১১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচন, প্রার্থিতা ফিরে পেলেন বাতিল হওয়া ৫ জন

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচনে প্রাথমিক তালিকায় বাতিল হওয়া সাতজনের মধ্যে পাঁচজন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য জানান।

প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদে সাগর আহমেদ মিয়া, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক পদে শাহীন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক পদে রিচার্স চাকমা এবং কার্যনির্বাহী সদস্যপদে সুজন চন্দ্র রয়েছেন। অন্যদিকে, সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচনে ওমর ফারুক সাফীন আজমীর প্রার্থিতা ফিরে পেয়েছেন।

প্রার্থিতা ফিরে পাওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘তাদের মনোনয়নপত্রে কিছুটা ত্রুটি ছিল। আজ আপিল করার পর নির্বাচন কমিশনের বৈঠকে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।’

আরও পড়ুনঃ   বুধবার মানিক মিয়া এভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা হতে পারে

এর আগে গতকাল প্রকাশিত প্রার্থীদের প্রাথমিক তালিকায় সাতজনের প্রার্থিতা বাতিল করা হয়। আজ চূড়ান্তভাবে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আশিকুর রহমান ও সিনেট ছাত্রপ্রতিনিধি মারুফ হাসান জেমস। এতে কেন্দ্রীয় সংসদে ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৫৪ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে পাঁচ পদের বিপরীতে ৫৯ জন প্রার্থী লড়বেন।

জানা গেছে, এবার কেন্দ্রীয় সংসদের প্রাথমিক তালিকায় বৈধ প্রার্থীদের মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ২০, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬, ক্রীড়া সম্পাদক পদে ৯, সহকারী ক্রীড়া সম্পাদক পদে ৬, সংস্কৃতি সম্পাদক পদে ১১, সহকারী সংস্কৃতি সম্পাদক পদে ৯, মহিলা সম্পাদক পদে ৭, সহকারী মহিলা সম্পাদক পদে ৮, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ১৩, সহকারী তথ্য সম্পাদক পদে ৮, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১০, সহকারী মিডিয়া সম্পাদক পদে ১০, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১০, সহকারী বিজ্ঞান সম্পাদক পদে ৭, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৭, সহকারী বিতর্ক সম্পাদক পদে ৮, পরিবেশ সম্পাদক পদে ১২, সহকারী পরিবেশ সম্পাদক পদে ১৮ এবং কার্যনির্বাহী সদস্যপদে ৫৬ জন রয়েছেন।

আরও পড়ুনঃ   পর্বতারোহণের সময় দুর্ঘটনায় দুইবারের স্বর্ণজয়ী অলিম্পিয়ানের মৃত্যু

তফসিল অনুযায়ী ১৩ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোট গ্রহণ করে, সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১০

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১২

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

১৩

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

১৪

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

১৫

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১৬

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১৭

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৯

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

২০

Design & Developed by: BD IT HOST