১২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পরিবেশের ভারসাম্য রক্ষার দাবিতে বাপার স্মারকলিপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী অঞ্চলের প্রবাহিত নদী, খাল ও জলাশয় অবৈধ দখলমুক্ত করে দূষণরোধ ও পুনঃখননের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) রাজশাহী জেলা কমিটি। এ দাবিতে মঙ্গলবার দুপুরে রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতারের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

এ সময় জেলা প্রশাসক আফিয়া আখতার স্মারকলিপির দাবির বিষয়ে আন্তরিকতার কথা জানিয়ে অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। স্মারকলিপি দেওয়ার সময় বাপার জাতীয় কমিটির সদস্য মো. জামাত খান, রাজশাহী জেলা কমিটির সভাপতি প্রকৌশলী মাহমুদ হোসেন, সহসভাপতি অধ্যাপক জুয়েল কিবরিয়া, সাধারণ সম্পাদক সেলিনা বেগম, উপদেষ্টা শ. ম. সাজু, মামুন-অর-রশিদ, সাফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   সংসদ ভবনে ঈদ জামাত অনুষ্ঠিত

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পদ্মা নদীর তীরে অবস্থিত প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী রাজশাহী। জেলার অভ্যন্তরে বহু নদী, খাল ও জলাশয় ছিল প্রাণচঞ্চল। কিন্তু অবৈধ দখলদার ও বিভিন্ন সরকারি দপ্তরের উদাসীনতায় এসব জলাশয় এখন ভাগাড়ে পরিণত হয়েছে। ফলে পানি ধারণক্ষমতা কমে গিয়ে সাম্প্রতিক ভারি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে।

স্মারকলিপিতে সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনের তথ্য উল্লেখ করে বলা হয়, উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। কৃষিকাজে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি ব্যবহার, নদীর স্বাভাবিক প্রবাহে বাধা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ অঞ্চল এখন মারাত্মক জলসংকটে পড়েছে। পাশাপাশি পদ্মা নদীর পাড় দখল, দূষণ ও পানি প্রবাহ হ্রাসের কারণে নদীর পাড়ে ভরাট ও চর গঠনের প্রবণতাও বেড়ে গেছে।

আরও পড়ুনঃ   দ্বিতীয় পাতা

এতে বলা হয়, পদ্মা, শিব-বারনই, হোজা, মালঞ্চ, মুসা খাঁ, বড়াল ও নারদ নদী মৃত্যুর মুখে। এসব নদীতে এখন আর নৌকা চলে না, মাছও ধরা পড়ে না। নদীর যে সৌন্দর্য একসময় চোখ জুড়াত, এখন তা শুধুই স্মৃতি। অপরিকল্পিতভাবে ছোট দৈর্ঘ্যের ব্রিজ নির্মাণ, ময়লা-আবর্জনা ফেলা ও দখলের কারণে নদীগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় নদীগুলোর পুনঃখনন, জীববৈচিত্র্য রক্ষা এবং সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ের মাধ্যমে নদীর যৌবন ফিরিয়ে আনার দাবি জানানো হয়। স্মারকলিপির অনুলিপি পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পাউবো মহাপরিচালক ও উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলীর কাছেও পাঠানো হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST