২৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলা হচ্ছে না লিটনের

অনলাইন ডেস্ক : পাঁজরের চোটের কারণে এশিয়া কাপে বাংলাদেশের শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। এবার আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা হচ্ছে না। মাঠের বাইরে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একটি সূত্র। জানা গেছে, লিটনের সেরে উঠতে সময় লাগবে। যে কারণে আফগান সফরের টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার। লিটনের বদলে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির দায়িত্ব সামলাবেন জাকের আলি অনিক। এর আগে তার অনুপস্থিতিতে প্রথমবার এশিয়া কাপের শেষ দুই ম্যাচেও অনিক নেতৃত্ব দিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ-আফগানিস্তান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। ২ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের টি-টোয়েন্টি পর্ব। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৮ অক্টোবর থেকে। পরবর্তী ম্যাচ দুটি হবে ১১ ও ১৪ অক্টোবর।

আরও পড়ুনঃ   গণ-অভ্যুত্থানের সরকার বলে এই সরকারের দায়িত্ব গণ-আকাঙ্খার বাস্তবায়ন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

সুপার ফোরে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শেষ হলেও, দুই ফরম্যাটের আসন্ন সিরিজের কারণে এখনই তাদের দেশে ফেরা হচ্ছে না। লিটনের টি-টোয়েন্টি সিরিজে খেলা শেষ হওয়ার পাশাপাশি ওয়ানডেতেও তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এশিয়া কাপে একই গ্রুপে ছিল বাংলাদেশ ও আফগানিস্তান। দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয় পেয়েছে বাংলাদেশ। রশিদ খানরা গ্রুপপর্ব থেকে বিদায় নিলেও সুপার ফোরে জায়গা করে নিয়ে ফাইনালের স্বপ্নও দেখাচ্ছিল বাংলাদেশ।

আরও পড়ুনঃ   চার দিনের সফরে বাংলাদেশে এলেন আইসিসির প্রধান কৌঁসুলি

অনিকের নেতৃত্বে খেলা বাংলাদেশ পাকিস্তান ও ভারতের কাছে হেরেছে। যেখানে ব্যক্তিগত পারফরম্যান্সে এই ব্যাটারও ছিলেন ব্যর্থ। পাশাপাশি উইকেটকিপিংয়েও তাকে স্বাচ্ছন্দ মনে হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের শুরুটা কঠিন গেছে বলে স্বীকার করেছেন জাকেরও। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেন, ‘(অধিনায়ক হিসেবে) কিছুটা কঠিন। কিন্তু আমি সুযোগগুলো কাজে লাগাতে চেষ্টা করেছি এবং ম্যাচে ফেরানোর। অধিনায়কত্বের সঙ্গে মানিয়ে নেওয়া কিংবা উপভোগ করারও চেষ্টা ছিল।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১০

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১১

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১২

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৩

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৬

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৭

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৮

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৯

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

২০

Design & Developed by: BD IT HOST