২০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

গণ-অভ্যুত্থানের সরকার বলে এই সরকারের দায়িত্ব গণ-আকাঙ্খার বাস্তবায়ন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে গণভোট প্রচার বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

স্টাফ রিপোর্টার : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বর্তমান সরকার ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সরকার। তাই এই সরকারের দায়িত্ব হচ্ছে গণ-অভ্যুত্থানের গণ-আকাঙ্খার বাস্তবায়ন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে গণভোট প্রচার বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সরকারের দায়িত্ব থাকে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। কিন্তু এবার যেহেতু সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেহেতু সরকারের বিশেষ দায়িত্ব হয়ে পড়েছে এ বিষয়ে কথা বলার ও কাজ করার।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো আরএমপি

তিনি বলেন, গণ-আকাঙ্খা বাস্তবায়নের জন্য সরকার তিনটি বিষয়কে বেঁছে নিয়েছে সংস্কার, বিচার এবং নির্বাচন। সংস্কার এবং বিচার প্রক্রিয়া চলমান রয়েছে এবং নির্বাচন আমাদের সামনে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। এসময় তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে সরকারের অবস্থানের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আমাদের অতীত আন্দোলনের আকাঙ্খা ও বাস্তবতাগুলো তুলে আনেন।

জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের প্রসঙ্গ তুলে ধরে উপদেষ্টা বলেন, বহু বিতর্কের পর বিভিন্ন রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত এবং অধ্যাদেশ জারি হলো। কিন্তু তা বাস্তবায়নে পরবর্তী সরকার সংসদে যদি তা পাস না করে তাহলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সেই জন্য সরকার মনে করে, যে প্রস্তাবগুলো গণভোটে দেওয়া হয়েছে সেই প্রস্তাবগুলোতে জনগণ যদি ‘হ্যাঁ’ বলে তাহলে একটি গুরুত্বপূর্ণ মেন্ডেড আসলো- যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে।

আরও পড়ুনঃ   গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা অপচেষ্টা চালাচ্ছে: মির্জা ফখরুল

এসময় উপদেষ্টা গণভোট নিয়ে বিভিন্ন দপ্তরের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং একটি ভালো জাতীয় নির্বাচন ও গণভোট জাতিকে উপহার দিতে পারবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST