১৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো আরএমপি

সংবাদ বিজ্ঞপ্তি :  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজশাহী অঞ্চলের বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ ১৭ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায় আরএমপি পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে তাঁদের ফুল দিয়ে বরণ করেন এবং বিজয় দিবসের শুভেচ্ছা উপহার দেন। সংবর্ধনা অনুষ্ঠানে মোট ৩৩ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধাকে এবং ১৬ জন মৃত পুলিশ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরকাল স্মরণীয় থাকবে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের প্রতি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শন করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের স্বাধীনতার জন্য তাঁদের অবদান চিরকাল অম্লান থাকবে। তিনি বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বদা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

এছাড়া অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের সময় পুলিশ বাহিনীর ভূমিকা এবং বর্তমানে বাংলাদেশ পুলিশের সেবা সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার সংগ্রামের প্রত্যক্ষ ঘটনাবলী স্মৃতিচারণ করেন। পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ   জুলাই পুনর্জাগরণে নতুন সমাজ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে শপথ

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বীর পুলিশ মুক্তিযোদ্ধা, মৃত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যগণসহ আরএমপি’র বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা, নগর বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম, পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্ডুমালা পৌর বিএনপির দোয়া মাহফিল

শাড়ি-গয়নায় অপুর সাজ, সঙ্গে কী বার্তা দিলেন?

মেক্সিকোর চিড়িয়াখানায় বিশ্বকাপ ম্যাচ নিয়ে হাতি-গরিলাদের ভবিষ্যদ্বাণী!

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১০

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ

১১

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৩

নগরীতে ২০৫৫ পিস ইয়াবা, ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৫

১৪

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৫

মানসম্পন্ন পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার : শিল্পমন্ত্রী

১৬

বাংলাদেশে সাইবার বুলিং : প্রতিরোধ ও প্রতিকার

১৭

ডেঙ্গমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে : রাসিক প্রশাসক

১৮

রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে প্রাণ হারাল কিশোর

১৯

স্বাস্থসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার

২০

Design & Developed by: BD IT HOST