১৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের কয়েক ঘণ্টা পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) উপপ্রধান পরিচালক ড্যান বঙ্গিনো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বঙ্গিনো বলেছেন, ২০২৬ সালের জানুয়ারিতেই এফবিআইয়ের উপপ্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াবেন তিনি।

গতকাল বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প বলেন, “ড্যান দুর্দান্ত কাজ করেছেন। তবে আমার মনে হয়, তিনি তার পডকাস্ট শো’তে ফিরে যেতে চান।”

ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে এক্সপোস্টে ড্যান বঙ্গিনো বলেন, “আগামী জানুয়ারি মাসে আমি এফবিআই-এ আমার পদ থেকে সরে দাঁড়াব। আমাকে এই সংস্থার উপপ্রধানের দায়িত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং ডিরেক্টর কাশ পটেলকে ধন্যবাদ জানাই। আমি আমার দেশবাসীদের ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। ঈশ্বর যুক্তরাষ্ট্র ও মার্কিনীদের মঙ্গল করুন।”

আরও পড়ুনঃ   পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

ড্যান বঙ্গিনো একসময় নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউইয়র্ক সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের একজন একজন কর্মকর্তা ছিলেন। এর পাশাপাশি একটি পডকাস্ট শো-ও পরিচালনা করতেন তিনি।

পডকাস্ট শোতে নানা সময়ে বিতর্কিত মন্তব্য করার জন্য সমালোচিত হয়েছিলেন তিনি। তবে রিপাকলিকান পার্টির অনুগত হওয়ায় ডানপন্থি এই পুলিশ কর্মকর্তাকে চলতি বছরের শুরুর দিকে এফবিআইএর উপপ্রধান করেন ট্রাম্প।

ট্রাম্পের এই নিয়োগে আপত্তি জানিয়েছিল এফবিআই কর্মকর্তাদের সংস্থা এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশন। বর্তমানে এই সংস্থার সদস্যসংখ্যা ১৪ হাজার। এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেলও বঙ্গিনোকে উপপ্রধান হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিলেন; তবে ট্রাম্পের নির্দেশ তার পক্ষে এড়ানো সম্ভব ছিল না।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ফিরতি যাত্রা শুরু, যাত্রীদের উপচে পড়া ভিড়

নিয়োগপ্রাপ্তির পর কাশ প্যাটেল এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রী সরকারের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির সঙ্গে ঝামেলায় জড়ান বঙ্গিনো, তবে সেসবের চেয়েও তার বড় ব্যর্থতা হলো কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন নথি। এই নথির খবর আটকানোর ক্ষেত্রে তেমন জোরোলো কোনো পদক্ষেপই নেননি বঙ্গিানো। ফলে তার বিদায় একপ্রকার নিশ্চিতই হয়ে গিয়েছিল।

এফবিআইসূত্রে জানা গেছে, গতকাল বুধবারই এফবিআই দপ্তরে তার ডেস্ক থেকে জরুরি সব নথিপত্র সরিয়ে নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST