২১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ সংকটের মধ্যে হারিকেন অস্কারের তাণ্ডব, বেহাল কিউবা

অনলাইন ডেস্ক : কিউবায় প্রবল বিদ্যুৎ সংকটের মধ্যেই আছড়ে পড়েছে হারিকেন অস্কার। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় আঘাত হানা ঝড়ের কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, রোববার দক্ষিণপূর্ব বাহামার গ্রেট ইনাগু দ্বীপে হারিকেন অস্কার আছড়ে পড়ে। কিউবার গুয়ান্তানামোতে হারিকেনের মধ্যভাগ পৌঁছায় স্থানীয় সময় ছয়টা ১০ মিনিটের দিকে। সেসময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার।

শক্তিশালী এই হারিকেনের ফলে প্রচুর বাড়ি ভেঙে গছে। অনেক বাড়ির ছাদ উড়ে গেছে। হারিকেন আছড়ে পড়ার পর চারিদিকে ধসের ছবি দেখা গেছে। একের পর এক বাড়ি ধ্বংস করে চলে গেছে এই শক্তিশালী ঝড়।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, হারিকেনের প্রভাবে পাঁচ থেকে ১০ ইঞ্চি বৃষ্টি হবে। কোথাও কোথাও ১৫ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে। ঝড় ও বৃষ্টির ফলে বহু জায়গায় গাছ উপড়ে গেছে। এর ফলে গুয়ান্তানামো, হবগুইন, লাস তুনাস এলাকায় প্রবল বন্যার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ   আগ বাড়িয়ে বাংলাদেশি ভক্তদের প্রাণ বাঁচানোর পরামর্শ দিলো ইসকন কলকাতা

হারিকেন অস্কারের ফলে প্রচুর ঘরবাড়ি ভেঙে পড়েছে। গাছ উপড়ে গেছে। বিভিন্ন জায়গা পানির তলায় চলে গেছে। ফলে গুয়ান্তানামো ও তার আশপাশের এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

কিউবার শক্তিমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, দেশের বিদ্যুৎ-সংকট সোমবার বা মঙ্গলবার সকালে কাটতে পারে। তখন বিদ্যুতের গ্রিড আবার আগের মতো কাজ শুরু করতে পারে।

তবে তিনি এটাও জানিয়েছেন, হারিকেন অস্কারের তাণ্ডবের ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যে সব জায়গায় প্রচুর বিদ্যুৎ উৎপাদন হয়, সেখানেই অস্কার তাণ্ডব চালিয়েছে বলে তিনি জানিয়েছেন।

গত বৃহস্পতিবার থেকে কিউবায় ব্ল্যাক আউট চলছে। সরকার জরুরি নয় সেই সব জায়গায় বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিয়েছে। শুক্রবার পুরো গ্রিড ব্যবস্থা বসে যায়। ফলে এক কোটি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন।

আরও পড়ুনঃ   মোহাম্মদ মুস্তফা ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী

শনিবার সকালে আবার বিদ্যুৎ বিপর্যয় হয়। প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বলেছেন, যুক্তরাষ্ট্র ৬০ বছরের পুরোনো বাণিজ্য নিষেধাজ্ঞা বহাল রাখায় বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য প্রয়োজনীয় জ্বালানি জোগাড় করতে গিয়ে তারা অসুবিধায় পড়েছেন।

হাভানার কিছু এলাকায় রোববার বিদ্যুৎ এসেছে। কিন্তু রাজধানীর অধিকাংশ এলাকা অন্ধকার ছিল।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বিশেষজ্ঞরা অনেকদিন ধরে সাবধান করে দিয়ে বলছেন, কিউবার পাওয়ার গ্রিড ভেঙে পড়ার মুখে রয়েছে। কারণ, তাদের বিদ্যুৎকেন্দ্রগুলো অনেক পুরোনো।

আর সরকারও জ্বালানি কেনার অবস্থায় নেই। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই ক্ষেত্রে কিউবার অবস্থা কেবলই খারাপ হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১০

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১১

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১২

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৩

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৪

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৫

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৭

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৮

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৯

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST