৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আগ বাড়িয়ে বাংলাদেশি ভক্তদের প্রাণ বাঁচানোর পরামর্শ দিলো ইসকন কলকাতা

অনলাইন ডেস্ক : বিগত সরকার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি অংশ টানা আন্দোলনে নেমেছে। এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়। এর পরদিন তার অনুসারীদের বিক্ষোভের মধ্যে চট্টগ্রামে এক আইনজীবী নিহত হন।

এই ঘটনার পর সাম্প্রদায়িক দাঙ্গার সম্ভাবনা দেখা দিলেও বাংলাদেশের জনগণের ধৈর্যের পরিচয় দেওয়ায় তেমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে ভারতের বেশ কিছু গণমাধ্যম।

এবার আগ বাড়িয়ে বাংলাদেশি ভক্তদের প্রাণ বাঁচানোর পরামর্শ দিলো ইসকন কলকাতা।

সংগঠনটি তার ভক্তদের উদ্দেশ্যে বলেছে, ‘গেরুয়া পোশাক পরবেন না। কপালে তিলক কাটবেন না। সিঁদুর পড়বেন না। মাথা ঢেকে রাখবেন।’

আরও পড়ুনঃ   লেবাননে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইসরায়েলি হামলা, নিহত ৩০

ইসকন কলকাতার সহ-সভাপতি এবং মুখপাত্র রাধারমণ দাসের মতে, এখন বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে আগে জীবন বাঁচানোর উপরে জোর দিতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। থাকতে হবে সুরক্ষিত। আর সুরক্ষিত থাকার জন্য আপাতত হিন্দু সন্ন্যাসী এবং ভক্তরা গেরুয়া পোশাক এড়িয়ে চলুন। যাতে বোঝা না যায় যে আপনি হিন্দু বা ইসকনের ভক্ত।

কী কী আর্জি জানানো হয়েছে ভক্তদের?
রাধারমণ দাসের কথায়, ‘এই সংকটের মুহূর্তে আমি সব সন্ন্যাসী এবং ভক্তকে পরামর্শ দিচ্ছি যে, নিজেদের রক্ষা করতে এবং সংঘাত এড়িয়ে চলতে হবে। ওদের গেরুয়া পোশাক পরতে এবং কপালে সিঁদুর দিতে বারণ করেছি আমি। ওদের যদি মনে হয় যে গেরুয়া মাল্য পরা উচিত, তাহলে এমন ভাবে পরতে হবে, যাতে কোনও পোশাকের মধ্যে সেটা লুকিয়ে রাখা যায় এবং বাইরে থেকে দেখা যায় না। যদি সম্ভব হয়, তাহলে তারা যেন নিজেদের মাথাও ঢেকে রাখেন। সংক্ষেপে বলতে গেলে তাদের সবকিছু করতে হবে, যাতে বোঝা না যায় যে তারা সন্ন্যাসী।’

আরও পড়ুনঃ   নিউইয়র্কের বিচারককে মামলা তুলে নিতে বললেন ট্রাম্প

এসবের কারণ হিসেবে বলা হয়, বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে। ইসকনের প্রায় ৬৩ জন সদস্যকে বাংলাদেশ থেকে ভারতে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ইসকন কলকাতার সহ-সভাপতি এবং মুখপাত্র অভিযোগ করেছেন, গত কয়েকদিন ধরেই ইসকন সন্ন্যাসী এবং ভক্তদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে।-সূত্র: হিন্দুস্তান টাইমস/ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

বাউবিতে ৬ষ্ঠ সমাবর্তন আয়োজনের লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিনামুল্যে ধান বীজ ও সার পেলো ২৮০০ জন কৃষক

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

পেশাদারিত্বই সাংবাদিকতার প্রাণ

কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

১০

রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

১১

বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

১২

এইচএসসি পরীক্ষা: রাজশাহীর ২৭ কেন্দ্রের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ

১৩

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

১৪

রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৫

ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

১৬

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

১৭

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

১৮

বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

১৯

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

২০

Design & Developed by: BD IT HOST