১০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নির্বাচন করব, পদত্যাগের বিষয়ে জানাবে সরকার : আসিফ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি আসন্ন নির্বাচনে প্রার্থী হতে চান। তবে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন কি না— সে বিষয়ে তিনি এখনই কিছু বলতে চান না। বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যথাসময়ে জানানো হবে বলে জানান তিনি।

বুধবার (১০ ডিসেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় নিজের দায়িত্ব পালনকালে অর্জিত বিভিন্ন সাফল্যের বিবরণ তুলে ধরেন তিনি।

গত বছরের ৮ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে শপথ নেন আসিফ মাহমুদ। প্রথমে তার ওপর ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলেও পরে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও অর্পণ করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

নির্বাচন করবেন কি না— এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচন করবো— এটা পরিষ্কার। তবে কোন দল থেকে বা কোথা থেকে করবো, সেটা পরে আলোচনা হবে।’

পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার বলার এখতিয়ার নয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেই জানানো হবে। একটু অপেক্ষা করতে হবে।’

আরও পড়ুনঃ   স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

তিনি আরও জানান, দু’একদিনের মধ্যেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা ঠিক নয় বলে তিনি পূর্বেও মত প্রকাশ করেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনগত বাধ্যবাধকতা না থাকলেও আমি নিজেও মনে করি উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত নয়। আমি সিস্টেমের মধ্যে আছি, সেভাবেই চলতে হবে।’

তবে পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না— এমন প্রশ্নে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। শুধু বলেছেন, বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST