১৩ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

রাজশাহী নগর ভবনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি- কাবিল হোসেন

স্টাফ রিপোর্টার : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেছেন, মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্যে মানুষের ঘরে ঘরে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার তৈরি করা হবে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের এনেক্স ভবনের সিটি হলরুমে আধুনিক কসাইখানা নির্মাণের বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীতে প্রস্তাবিত আধুনিক মিট প্রসেসিং সেন্টারে পশু জবাইয়ের পূর্বে চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হবে। ধর্মীয় বিধান অনুযায়ী ইমামের উপস্থিতিতে হালাল পদ্ধতিতে পশু জবাই এবং আধুনিক ল্যাবে মাংসের মান নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া এই সেন্টারে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি অনুসরণ করা হবে, যাতে পশুর কোনো অংশই নষ্ট না হয়।

পশুর উপজাতসমূহ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুনঃ   যশোরের শার্শায় তেল সংকট: শার্শা ও বেনাপোলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না জ্বালানি

রাজশাহীর সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, এই অঞ্চল কৃষি শিল্প, রেশম এবং আম উৎপাদনের জন্য বিশ্বখ্যাত। মৎস্য উৎপাদনে রাজশাহী জেলা বর্তমানে দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক দিয়েও এই শহরটি অনন্য।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণের মতো জনকল্যাণমূলক পদক্ষেপসমূহ দ্রুততার সাথে বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় তিনি রাজশাহীর ঐতিহ্য ও সমৃদ্ধিকে সমুন্নত রেখে একটি আধুনিক ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, রাসিকের ৭ও ৯ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসান, রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও রাসিকের ৫ ও ৬নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর আহসান আহমেদ এবং রাজশাহী মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমান। স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও মাংস বিক্রেতা, অংশীজন, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   শান্ত থাকুন, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না : হাসনাত আবদুল্লাহ

এর আগে বৃষ্টি উপেক্ষা করে প্রতিমন্ত্রী তালাইমারী এলাকায় রাজশাহী সিটি করপোরেশনের প্রস্তাবিত আধুনিক কসাইখানার স্থান পরিদর্শন করেন। সেখানে রাসিক প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকালে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১১

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১২

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৪

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৫

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৬

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৭

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৮

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST