১৬ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশ এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে: মাওলানা ফজলুর

অনলাইন ডেস্ক : পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম ও জমিয়তে উলেমায়ে ইসলাম–ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান।

তিনি বলেছেন, বাংলাদেশ (পাকিস্তানের দিকে) এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক বড় ধর্মীয় সমাবেশে তিনি এই মন্তব্য করেন বলে রোববার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

খতমে নবুয়ত সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মাওলানা ফজলুর রহমান বলেন, বাংলাদেশের মানুষের সক্রিয়তা ও উদ্যমের মনোভাব অত্যন্ত শক্তিশালী। ধর্মভিত্তিক আন্দোলন স্থিতিশীলতা ও আদর্শের ধারাবাহিকতা অব্যাহত রাখা, সহিংসতা নয়।

আরও পড়ুনঃ   সৌদিতে ব্যাপক বৃষ্টিপাত, জায়গায় জায়গায় বন্যা

তিনি বলেন, দুই দেশের মধ্যে ঐক্যবদ্ধ ঈমানের বন্ধন এমন এক শক্তিশালী সম্পর্কে আবদ্ধ, যা কখনোই মুছে যাবে না।

মাওলানা ফজল জানান, পাকিস্তানের প্রতিনিধি দল শুধু অনুষ্ঠানে যোগ দিতে নয়, পাকিস্তানের জনগণের শুভেচ্ছা বার্তাও বাংলাদেশিদের কাছে পৌঁছে দিতে এসেছে। খতমে নবুয়তের বিষয়ে সম্মেলনের মূল প্রতিপাদ্য তুলে ধরে তিনি বলেন, এটি দুই দেশের জনগণের এক অভিন্ন বিশ্বাস।

তিনি বলেন, “পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানরা একই উম্মাহর অংশ”। উপমহাদেশের আলেমদের মতামত তুলে ধরে তিনি বলেন, কেউ যদি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পর নবুয়তের দাবি করে, তাহলে ওই ব্যক্তি ইসলামের আওতার বাইরে।

আরও পড়ুনঃ   ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

জেইউআই-এফ প্রধান আশা প্রকাশ করেন, এই সম্মেলন দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে। তিনি বলেন, “বাংলাদেশ এক কদম এগোলে পাকিস্তান দুই কদম এগোবে”।

এছাড়া দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্ব আরও গভীর হবে বলেও এসময় আশা প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST