৩০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

সৌদিতে ব্যাপক বৃষ্টিপাত, জায়গায় জায়গায় বন্যা

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে করে দেশটির বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে বন্যার সৃষ্টি হয়েছে। এতে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সাধারণ মানুষ।

ঝুম বৃষ্টিতে ভিজেছে পবিত্র নগরী মদিনার মসজিদে নববী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, মসজিদে নববীতে বৃষ্টিতে ভিজে আনন্দ করছে শিশুরা। বৃষ্টির পরিমাণ এতই বেশি ছিল যে মসজিদটিতে যে ছাউনি আছে সেগুলো বেয়ে বেয়ে সজোরে পানি নিচে নেমে আসে।

আরও পড়ুনঃ   পাকিস্তানে শপিং সেন্টারে আগুনে নিহত বেড়ে ৬০

মদিনার আল ইসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানিতে উপত্যকা এবং বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়েছে।

বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে অনেক জায়গায় সাধারণ মানুষের গাড়ি ডুবে গেছে, অনেক জায়গায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে সহায়তায় জরুরি সেবার কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে দেন।

মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেছে। বৃষ্টির সময় উপত্যকা এবং জলধারাগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা। এছাড়া কৃষিপণ্য পরিবহনের রাস্তা দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ   নিরপেক্ষ জায়গায় ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী পাকিস্তান

সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র মদিনার জন্য সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে। তারা আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, মদিনায় আরও বজ্রসহ বৃষ্টি এবং ঝড়োহাওয়া বইয়ে যাবে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি দেশের অন্যান্য অঞ্চলগুলোতেও প্রভাব ফেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১০

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১১

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১২

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৫

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৬

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১৭

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১৮

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১৯

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

২০

Design & Developed by: BD IT HOST