৩১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য সকাল ১০ ঘটিকায় রাজশাহী নগরীর কোর্ট বাজার এলাকায় অবস্থিত দারুস সালাম মাদ্রাসায় অনুষ্ঠিত হয় উক্ত কর্মশালাটি। এতে কামিল মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালায় ট্রাফিক রুলস, ট্রাফিক চিহ্ন, রাস্তা পারাপারের নিয়ম, গাড়ীচালক ও যাত্রী হিসেবে করণীয়, সড়ক দুর্ঘটনার কারণসমূহ প্রভৃতি বিষয়ে বিশদভাবে আলোকপাত করা হয়।

নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার তাফসীর বিভাগের প্রধান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ জাকারিয়া হাবিবী, হেড মাওলানা মাওলানা আলী আশরাফ এবং সিনিয়র শিক্ষক এসএম সালাউদ্দিন রতন। স্বাগত বক্তব্য রাখেন নিসচা, রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জেসিআই রাজশাহীর লোকাল প্রেসিডেন্ট ডা. আমানুল্লাহ বিন আখতার। মূল প্রবন্ধ উপস্থাপন এবং প্রশিক্ষণ প্রদান করেন প্রকৌ. জুনায়েদ আহমেদ। এসময় উপন্থিত ছিলেন নিসচা স্বেচ্ছাসেবক সাগর, পাপিয়া ও সবুজ প্রমুখ।

আরও পড়ুনঃ   সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যে গত ০১ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছিল নিসচা রাজশাহী জেলা শাখা। পালিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা, সড়ক দুর্ঘটনা বিষয়ক ভিডিও প্রদর্শনী, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মেডিকেল ক্যাম্প, বাইকার ও পরিবহণ শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও প্রশিক্ষণ প্রদান, স্কুল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‌্যালি ও মানববন্ধন, দুর্ঘটনায় আহতদের সহায়তা প্রদান, দোয়া মাহফিল ও মুক্ত আলোচনা, দরিদ্র শিশুদের মধ্যে খাতা-কলম বিতরণসহ নানা কর্মসূচী।

আরও পড়ুনঃ   বাংলাদেশকে সম্মান দেখিয়ে গম্ভীর বললেন ‘কাউকে ভয় পাই না’

সর্বশেষ ৩১ অক্টোবর, উক্ত প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে মাসব্যাপী কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST