১৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে সম্মান দেখিয়ে গম্ভীর বললেন ‘কাউকে ভয় পাই না’

অনলাইন ডেস্ক : ভারতের বিপক্ষে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। তার আগে আজ বুধবার ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর সংবাদ সম্মেলনে এসেছিলেন। সেখানে দল হিসেবে ভারত যে কাউকে ভয় পায়না সেটি স্মরণ করিয়ে দিয়েছেন তিনি, তবে সম্মান করেন বাংলাদেশকে। ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম টেস্ট সিরিজ।

আসন্ন সিরিজে নিজের অভিব্যক্তি জানিয়ে গম্ভীর বলছিলেন, ‘আমরা কাউকে ভয় পাই না, কিন্তু সবাইকে সম্মান করি, আমি এটা খুব করে বিশ্বাস করি। আমরা বাংলাদেশকেও সম্মান করি।’

আরও পড়ুনঃ   চারঘাটে শিক্ষা উপকরণ বিতরণ

তবে ভারত নিজেদের নিয়েই ভাবছে বলে জানালেন গম্ভীর, ‘আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাই, সেটাই খেলব। আমাদের সবটা দিতে চাই। কারণ চ্যাম্পিয়ন দলগুলো এটাই করে। ওরা প্রতিপক্ষের দিকে তাকায় না। ওরা ম্যাচ নিয়ন্ত্রণ করে, যেভাবে খেলতে চায় সেভাবেই খেলে থাকে। আগেও যেটা বললাম, বাংলাদেশকে আমরা সম্মান করি এবং সেটা থাকবে।’

প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে জিতেছে বাংলাদেশ। সেই জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে গম্ভীর বলেন, ‘আমি বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই পাকিস্তানে ওদের পারফরম্যান্সের জন্য। তবে এটা নতুন সিরিজ এবং নতুন প্রতিপক্ষ। আমাদের সেরা ক্রিকেটটা খেলা জরুরি। এটাই গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুনঃ   ট্রেনের অগ্রিম টিকিট : একদিনের টিকিটের জন্য ১ কোটি ১৪ লাখ হিট

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন। তাদের কথাও বিবেচনায় রেখেছেন গম্ভীর, ‘বাংলাদেশের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। সাকিবের অভিজ্ঞতা আছে, মুশফিকেরও। খুব ভালো বোলিং আক্রমণ রয়েছে তাদের। মেহেদীও আছে। বুঝতেই পারছেন, বাংলাদেশে অনেক প্রতিভা আছে। তবে আমাদের জন্য প্রথম বল থেকে সতর্ক থাকতে হবে।’

প্রসঙ্গত, বাংলাদেশ-ভারত চেন্নাইয়ের লাল পিচে আগামীকাল সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST