৩০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বাড়লো তেল-গ্যাসের দাম

অনলাইন ডেস্ক : বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে আবারও বাড়লো জ্বালানি তেল ও গ্যাসের দাম। তবে গ্যাসের নতুন দাম শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন এবং ক্যাপটিভ খাতে ব্যবহৃত দামের বেলায় কার্যকর হবে।

মঙ্গলবার রাতে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের আলাদা আলাদা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিদ্যুৎ শ্রেণিতে ও ক্যাপটিভ বিদ্যুৎ শ্রেণিতে ব্যবহৃত গ্যাসের মূল্য যথাক্রমে ১৪.৭৫ টাকা ঘনমিটার এবং ৩০.৭৫ টাকা ঘনমিটার থেকে প্রতি ঘনমিটারে ০.৭৫ টাকা বৃদ্ধি করে। বিদ্যুৎ শ্রেণিতে গ্যাসের মূল্য ১৫.৫০ টাকা ঘনমিটার এবং ক্যাপটিভ বিদ্যুৎ শ্রেণিতে গ্যাসের মূল্য ৩১.৫০ টাকা ঘনমিটারে নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সরকার গত মার্চ থেকে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে করে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে। তারই ধারাবাহিকতার প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য ১০৬ টাকা লিটার থেকে ১ টাকা বৃদ্ধি করে ১০৭ টাকা লিটার, পেট্রোলের বিদ্যমান মূল্য ১২২ টাকা লিটার থেকে ২.৫০ টাকা বৃদ্ধি করে বর্তমান মূল্য ১২৪.৫০ টাকা লিটার এবং অকটেনের বিদ্যমান মূল্য ১২৬.০০ টাকা লিটার থেকে ২.৫০ টাকা বৃদ্ধি করে বর্তমান মূল্য ১২৮.৫০ টাকা লিটারে নির্ধারণ করা হয়েছে। পুন:নির্ধারিত এ মূল্য কাল বুধবার থেকেই কার্যকর হবে।

আরও পড়ুনঃ   তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

দাম বাড়ানোর বিষয়ে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, দেশে গ্যাসের ব্যবহারকারিদের ৮টি গ্রাহক শ্রেণি রয়েছে। তার মধ্যে বিদ্যুৎ উৎপাদনে ৩৭%, শিল্পে ২৩%, ক্যাপটিভ বিদ্যুতে ১৮%, গৃহস্থালিতে ১০%, সার উৎপাদনে ৭%, সিএনজিতে ৪% এবং বাণিজ্যিক ও চা শিল্পে ১% গ্যাস ব্যবহৃত হয়। প্রাকৃতিক গ্যাসের উৎপাদন, আমদানি, সরবরাহ মূল্যের সাথে বিক্রয়মূল্যের পার্থক্যের কারণে সরকারকে এ খাতে ২০২৩-২৪ অর্থবছরে আর্থিক ক্ষতি বা ভর্তুকি দিতে হবে প্রায় ৬,৫৭০.৫৪ কোটি টাকা। কৃষি সেচ মৌসুম, রমজান মাস ও গ্রীষ্মকালে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা আরো বেশি থাকে। তাই এ সিদ্ধান্ত। তবে শিল্প, গৃহস্থালি, সার উৎপাদন, সিএনজি, বাণিজ্যিক ও চা শিল্পে মূল্য সমন্বয় অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাঝারি গরুতে জমেছে কোরবানির হাট

আর জ্বালানি বিভাগ ভারতের সঙ্গে দামের তুলনা করে জানায়, ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল ৯০.৭৬ রুপী/ লিটার বা বাংলাদেশী মুদ্রায় ১৩০.৬৯ টাকা এবং পেট্রোল ১০৩.৯৪ রুপী/লিটার বা বাংলাদেশী মুদ্রায় ১৪৯.৬৭ টাকায় বিক্রয় করা হচ্ছে। (১ ভারতীয় রুপী= গড় ১.৪৪ টাকা)। এ তুলনায় বাংলাদেশের দাম কম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST