১৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মাঝারি গরুতে জমেছে কোরবানির হাট

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জমেছে কোরবানির পশু হাট। হাটে মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি। কোরবানির পশু হাটে মাঝারি আকারের গরু বেশি বিক্রি হচ্ছে। রাজশাহীর সিটি পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে দাম নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য করছে ক্রেতা-বিক্রেতারা। ক্রেতারা বলছেন দাম বেশি। বিক্রেতারা বলছেন, হাটে গরু রয়েছে। তবে ক্রেতারা দাম বলতে চাচ্ছে না। হাটে তুলনামূলক মাঝারি আকারের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে।
রাজশাহী সিটি পশুর হাটে গিয়ে দেখা গেছে, ছোট ও মাঝারি আকৃতির গরুর মধ্যে দামের দিক থেকে ৭০ থেকে এক লাখ ২০ হাজার টাকা। এমন গরুর চাহিদা বেশি। এরমধ্যে ৬০ হাজার টাকা দামের গরুগুলো একজন বা দুইজনে নিচ্ছেন কোরবানির জন্য। আর ১ লাখ ২০ থেকে ৩০ হাজার টাকা দামের গরুগুলো ৫ থেকে ৭ ভাগে কিনছেন ক্রেতারা। গরু বিক্রেতা রজব আলী চাঁপাইনবাবগঞ্জ থেকে তিনটি গরু সিটি হাটে নিয়ে এসেছেন। তার তিনটি গরুর মধ্যে একটির দাম চাচ্ছেন দেড় লাখ ও দুইটা এক লাখ ৮০ হাজার টাকা করে। এরমধ্যে দুপুরে একটি গরু এক লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করেন তিনি। দামে না হওয়ায় বড় দুইটি গরু বিক্রি করেননি তিনি। রজব আলী বলেন, গরুর বাজার ভালো না। বাজারে গরুর গোস্তের দাম বেশি। কিন্তু হাটে গরুর দাম কম। বাজারে গরুর মাংস ৭৫০ টাকা কেজি। সেই হিসেবে একমণ মাংসের দাম পড়ছে ৩০ হাজার। অনেকেই এই টার্গেটের কম দাম বলছেন। গরুর দাম চাইলে ক্রেতারা দাম না বলে চলে যাচ্ছে। তার (রজব আলী) মনে হয়েছে-হাটে গরু কেনাবেচা কম। তার বিক্রি না হলে তিনি আগামী রোববারের শেষ হাটে গরু তুলবেন বলে জানান।
মোহনপুর উপজেলা বাসিন্দা নজরুল ইসলাম দুইটা গরু বিক্রির জন্য নিয়ে আসেছেন। তিনি বলেন, হাটে গত বছরের তুলনায় গরুর দাম কিছুটা কম। তবে গরু বেশি থাকলেও ক্রেতা কম। এখনও কোরবানির কয়টা হাট রয়েছে। অনেকেই শেষ হাটের দিকে গরু কিনবেন। গরু ক্রেতা মোয়াজ্জেম হোসেন বলেন, হাটে গরুর দাম তুলনামূলক বেশি। এক লাখ ও দেড় লাখ টাকা দামের গরু গুলো বেশি বিক্রি হচ্ছে। ছোট ও মাঝারি আকারের এই গরুগুলোর চাহিদা বেশি। এই গরুগুলো বেশি বিক্রি হচ্ছে।
অপর গরু ক্রেতা সাইদুল ইসলাম বলেন, তারা সাত ভাগে কোরবানি দেবেন। তাই একটা গরু তারা কিনেছেন এক লাখ ৪৫ হাজার টাকায়। গরুটি ওজন হবে প্রায় সাড়ে ৪ মণ।
সিটি হাটের ইজারাদারা বলেন, হাটে মাঝারি গরুর চাহিদা বেশি। হাটে পর্যাপ্ত কোরবানির পশু উঠেছিল। কেনা বেচা ভালো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১০

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১১

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৫

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৬

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৭

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

২০

Design & Developed by: BD IT HOST