৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

যানজট নিরসনে দূরপাল্লার বাস স্থানান্তরে নওদাপাড়া টার্মিনাল পরিদর্শনে পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর যানজট নিরসন ও জনসাধারণের ভোগান্তি কমাতে দূরপাল্লার বাসগুলোকে নওদাপাড়া নতুন বাস টার্মিনালে স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নওদাপাড়া বাস টার্মিনাল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হেলাল এবং রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম পাখিসহ পরিবহন খাতের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ   তাসকিনের বলে মাথায় আঘাত, হাসপাতালে আল-আমিন

পরিদর্শন শেষে পুলিশ কমিশনার গণমাধ্যমকর্মীদের বলেন, রাজশাহীতে প্রতিদিন শত শত দূরপাল্লার বাস শহরে প্রবেশ করে। এতে নগরীর প্রধান সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়, যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। চেষ্টা করা হচ্ছে যেন নওদাপাড়া টার্মিনালে দুর পাল্লার বাসের যাত্রীগণ উঠানামা করেন। তিনি বলেন,“পরিবহন মালিকদের সুবিধা দিতে আরডিএ বিভিন্ন অবকাঠামোগত কাজ করছে। দূরপাল্লার বাস কাউন্টার শহরের যেকোনো জায়গায় থাকতে পারে তবে যাত্রী উঠানামা করবেন নওদাপাড়া বাস টার্মিনাল থেকে।এ নিয়ে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে । নগরীর যানজট নিরসনে সবার সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুনঃ   আরেকবার নির্বাচনের সুযোগ কাজী সালাউদ্দিনের!

এসময় আরডিএ চেয়ারম্যান জানান, নওদাপাড়া বাস টার্মিনালকে আধুনিক ও যাত্রীবান্ধব রূপ দিতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST