৩০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

তাসকিনের বলে মাথায় আঘাত, হাসপাতালে আল-আমিন

অনলাইন ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে পেসার তাসকিন আহমেদের বলে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন গাজী গ্রুপের ব্যাটার আল-আমিন জুনিয়র। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার আঘাত কতটা গুরুতর জানার জন্য সিটি স্ক্যান করানো হবে বলে জানা গেছে।

আজ (শনিবার) বিকেএসপির তিন নম্বর মাঠে ডিপিএলের ম্যাচে মুখোমুখি হয় আবাহনী ও গাজী গ্রুপ। ম্যাচের এক পর্যায়ে গাজী গ্রুপের হয়ে ব্যাটিংয়ে থাকা আল-আমিনের উদ্দেশে বল করেন তাসকিন। তার হালকা লাফিয়ে ওঠা বলটি আল-আমিন ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ তিনি, বল সোজা আঘাত করে তার মাথায়। এরপর মাটিতে হাঁটু গেড়ে বসে যান আল-আমিন, প্রতিপক্ষ ফিল্ডাররা দৌড়ে এসে অবস্থা বোঝার চেষ্টা করেছেন।

আরও পড়ুনঃ   উপদেষ্টার বিবৃতিতে হতাশ সাত কলেজ শিক্ষার্থীরা, রোববার ফের ব্লকেড

কিছুক্ষণ পরে সতীর্থদের সহায়তায় মাঠ ছেড়ে যান তিনি। আপাতদৃষ্টিতে আল-আমিনকে সুস্থ মনে হলেও, অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে সিটি স্ক্যানের পর তার চোটের সর্বশেষ অবস্থা জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১০

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১১

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৫

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৬

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৭

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

২০

Design & Developed by: BD IT HOST