৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

‘রাতের ভোটকেও হার মানিয়েছে বিসিবির নির্বাচন’

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আগেরদিনও আজ (রোববার) প্রার্থিতা প্রত্যাহার করেছেন আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। তিনি জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে ঢাকা বিভাগের পরিচালক পদে মনোনয়ন নিয়েছিলেন। বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন রেদুয়ান। পুরো বিষয়কে তিনি অভিহিত করেছেন এভাবে, ‘সুকৌশলে এমন কাজ করছে, যা রাতের ভোটকেও (নির্বাচন) হার মানিয়েছে।’

রেদুয়ান ছাড়াও ঢাকা বিভাগ থেকে পরিচালক পদে প্রার্থিতা করছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম। তিনি সরে দাঁড়ানোয় কার্যত পরিচালক পদের দুটি কোটায় নির্বাচিত হয়েছেন বুলবুল-ফাহিম। আগামীকালের (সোমবার) নির্বাচনে অবশ্য তিনজনেরই নাম থাকবে। কেবল রেদুয়ানই নন, নির্ধারিত সময়ের পর মনোনয়ন প্রত্যাহার করায় চারজনের নামই নির্বাচনের ব্যালটে থাকছে। আজ নিজের সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন রেদুয়ান।

আওয়ামী লীগের আমলে কথিত ‘রাতের ভোট’কেও এবারের বিসিবি নির্বাচন হারিয়ে দিয়েছে বলে দাবি তার, ‘এরা সুকৌশলে এমন কাজ করছে, যা ব্যালট বাক্সকেও হার মানিয়ে ফেলছে। রাতের ভোটে তো ওরা ব্যালট বাক্স ভরছে, সেটা আলাদা বিষয়। ফলে ক্রিকেটের স্বার্থে আমার শেষ কথা– এই অবস্থার পরিবর্তন চাই। এসব যেন আর না থাকে, আমরা এমন পরিস্থিতি চাই না। এই নির্বাচন বাতিল করে পুনরায় একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন হোক। সেখানে যে-ই নির্বাচিত হবে, তাকেই স্যালুট জানাব।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে থানায় কর্মরত অবস্থায় পুলিশের এএসআইয়ের মৃত্যু

বিসিবি নির্বাচনে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে প্রতিনিধি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এখানকার ক্রিকেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা না থাকারও অভিযোগ রেদুয়ানের, ‘আমিনুল ইসলাম বুলবুল সাহেব। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রার্থী হওয়া উনার উচিত হয়নি। তিনি কখনোই ঢাকা বিভাগের কোনো জেলারই সদস্য ছিলেন না। এখানকার কোনো ক্রিকেট নিয়েও কাজ করেননি। আমি চ্যালেঞ্জ করতে পারি। আপনারা যদি দেখাইতে পারেন অতীতে প্রেসিডেন্ট হওয়ার আগে কোনো জেলার একটা ক্রিকেট নিয়ে উনি একদিন ঢাকা বিভাগে মতবিনিময় করেছেন, যা বলবেন তাই মেনে নেব।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা : আম পাড়া শুরু ১৫ মে

নির্বাচন কমিশনারের সঙ্গেও দেখা করতে চেয়ে ব্যর্থ হওয়ার কথা জানালেন জামালপুরের এই ক্রীড়া সংগঠক, ‘আমি বহুবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চেয়েছি। কিন্তু তারা দেখা করেনি। আমি দরখাস্ত দিতে চেয়েছিলাম, ই-ব্যালট এবং পোস্টাল ব্যালট শুধু তাদেরকেই দেবেন যারা দেশের বাইরে অথবা হাসপাতালে রোগী হিসেবে আছেন। যারা সুস্থ, ঘুরে-ফিরে খাচ্ছেন ও কাউন্সিলর হয়েছেন, যারা হোটেলে বসে আমোদ-ফূর্তি করছেন, তারা কেন ই-ব্যালটে ভোট দেবেন?’

প্রসঙ্গত, আগামীকাল (৬ অক্টোবর) বিসিবির বহুল আলোচিত পরিচালনা পর্ষদ নির্বাচন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ১ অক্টোবর। সেদিন তামিম ইকবালসহ নির্বাচনের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ওই তালিকায় ছিলেন ১৫ জন, এরপর একে একে আরও চারজন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST